সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে স্বামীর হাতে স্ত্রী খুন

সাভারে স্ত্রী হত্যায় আটক স্বামী হাফিজুর রহমান। ছবি : কালবেলা
সাভারে স্ত্রী হত্যায় আটক স্বামী হাফিজুর রহমান। ছবি : কালবেলা

সাভারে স্ত্রী কোহিনূর বেগমকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী হাফিজুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সাভারের রাজাবাড়ি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত হাফিজুর রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার অলঙ্কারপুর গ্রামের বাসিন্দা। সে স্থানীয় জে.কে গ্রুপের তৈরি পোশাক কারখানায় নিটিং অপারেটর হিসেবে কাজ করত। তার স্ত্রী কুড়িগ্রাম এলাকার বাসিন্দা। হাফিজুর তার দ্বিতীয় স্বামী। তারা প্রেম করে বিয়ে করে ভাড়া বাড়িতে সংসার করছিলেন বলে জানা যায়।

পুলিশ জানায়, সাভারের রাজাবাড়ি এলাকায় ছয়তলা ভবনের একটি ফ্ল্যাটে স্ত্রী কোহিনূরকে কুপিয়ে হত্যা করে লাশ বাথরুমে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে স্বামী হাফিজুর রহমান। পরে হত্যাকাণ্ডের বিষয়টি অন্য ফ্ল্যাটের লোকজন বুঝতে পারলে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় লাশের সুরতহাল করে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ছাড়া হত্যাকারী স্বামীর বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

খুবির গবেষণা / জলবায়ুর প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

ছেলের ক্যানসার-বাবার ব্রেন টিউমার, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা

১০

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

১১

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

১২

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

১৩

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

১৪

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

১৫

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

১৬

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

১৭

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

১৮

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

১৯

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

২০
X