চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৮ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর, যুবদল নেতা কারাগারে

চট্টগ্রামের খুলশী থানা যুবদলের আহ্বায়ক হেলাল হোসেন। ছবি : কালবেলা
চট্টগ্রামের খুলশী থানা যুবদলের আহ্বায়ক হেলাল হোসেন। ছবি : কালবেলা

বিস্ফোরক দ্রব্য, বিশেষ ক্ষমতা ও দণ্ডবিধি আইনে নগরের খুলশি এবং আকবরশাহ থানার পৃথক ছয়টি মামলায় খুলশী থানা যুবদলের আহ্বায়ক হেলাল হোসেনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম পঞ্চম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুসরাত জাহান জেনিয়া ও ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি কালবেলাকে বলেন, ২০২৩ সালের ১৪ জুন বিকেলে চট্টগ্রাম নগরের জামালখানে বঙ্গবন্ধুর ম্যুরালসহ মুক্তিযুদ্ধের ইতিহাসনির্ভর চিত্রকর্ম ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে খুলশি থানায় ৩টি ও আকবরশাহ থানায় ৩টি মামলা করে পুলিশ। এসব মামলায় খুলশী থানা যুবদলের আহ্বায়ককে আসামি করা হয়।

তার বিরুদ্ধে পাচঁটি বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে এবং একটি দণ্ডবিধি আইনে মামলা করা হয়। এসব মামলায় মঙ্গলবার দুপুরে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এদিকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ। নগর যুবদলের দপ্তর সম্পাদক মুহাম্মদ সাগির কালবেলাকে বলেন, সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে নগরের কোতোয়ালি থানা যুবদল নেতা মো. আরিফ সোহেলকে রাতে বিনা গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার খুলশি থানা যুবদলের আহ্বায়ক হেলাল হোসেন আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। অবিলম্বে আরিফ সোহেল, হেলাল হোসেনসহ দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও গায়েবি মামলা প্রত্যাহারের জোর দাবি জানাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের সংকেতেই ফেলে গেল মোটরসাইকেল, রাস্তায় ছড়িয়ে পড়ল ৭ হাজার ইয়াবা

এমপি হান্নান মাসউদের জন্য ঘাটে ফেরানো হলো ফেরি

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন / এফ-৩৫ পেতে আমিরাতের কাছে এস-৪০০ ছাড়ছে তুরস্ক, সায় রাশিয়ার

১০ জন নিয়েও আর্জেন্টিনাকে রুখে অতিরিক্ত সময়ে ম্যাচ নিল সুইজারল্যান্ড

আমরা থাকি বা না থাকি, প্রতিশোধ নেওয়া হবেই: মোজতবা খামেনি

আর্জেন্টিনার বিপেক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন সুইস তারকা

হরমুজ প্রণালি ইস্যুতে কাতারও আলোচনায়

বরিশালে থানায় হামলার ঘটনায় গ্রেপ্তার বেড়ে ২৩

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল ৪৩০০

১০

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

১১

খামেনির জানাজায় গেছেন মার্কিন ইনফ্লুয়েন্সাররা, তুমুল বিতর্ক

১২

এগিয়ে থেকে বিরতিতে গেল আর্জেন্টিনা

১৩

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ, জানা যাবে যেভাবে

১৪

সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৫

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন

১৬

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

১৭

নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

১৮

অতিরিক্ত সময়ে / নরওয়ের জালে বল জড়িয়ে ২-১ গোলে এগিয়ে ইংল্যান্ড

১৯

হালান্ডের ফাউলে নরওয়ের গোল বাতিল

২০
X