কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৩, ১২:০৫ এএম
অনলাইন সংস্করণ

১৪ বছর পর হেলিকপ্টারে গ্রামে ফিরলেন মালয়েশিয়া প্রবাসী আব্দুল হান্নান

হেলিকপ্টারে নিজ গ্রামের বাড়িতে ফিরেছেন মালয়েশিয়া প্রবাসী আব্দুল হান্নান। ছবি : কালবেলা
হেলিকপ্টারে নিজ গ্রামের বাড়িতে ফিরেছেন মালয়েশিয়া প্রবাসী আব্দুল হান্নান। ছবি : কালবেলা

দীর্ঘ ১৪ বছর পর হেলিকপ্টারে করে নিজ গ্রামের বাড়িতে ফিরেছেন মালয়েশিয়া প্রবাসী আব্দুল হান্নান (৪৫)। এ খবর পেয়ে ওই গ্রামে এসে ভিড় জমান প্রবাসী আব্দুল হান্নানের আত্মীয়-স্বজনসহ আশপাশ এলাকার শত শত মানুষ।

আব্দুল হান্নান ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি হেলিকপ্টারে চড়ে শুক্রবার (৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের বাড়িতে অবতরণ করেন। তার সঙ্গে ওই হেলিকপ্টারে করে আসেন দুই মালয়েশিয়ান নারী-পুরুষও।

এ সময় ফায়ার সার্ভিসের লোকজন, থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিকে দীর্ঘদিন পর আব্দুল হান্নানকে কাছে পেয়ে খুবই খুশি তার পরিবার ও আত্মীয়-স্বজনসহ পুরো এলাকার লোকজন।

মালয়েশিয়া ফেরত আব্দুল হান্নানের পরিবারের বরাতে জানা গেছে, তেতুলিয়া গ্রামের মৃত জাহের উদ্দিনের ছেলে আব্দুল হান্নান। তিনি ২০০৯ সালের জানুয়ারি মাসে জীবিকার উদ্দেশে মালয়েশিয়া যান। তারপর তিনি সেখানে একটানা একযুগেরও বেশি সময় অতিবাহিত করেন। আজ তিনি প্রথমে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানে এসে অবতরণ করেন। তার সঙ্গে তার মালয়েশিয়ান মালিক ও মালিকের স্ত্রীও আসেন। ঢাকায় অবতরণের পর সেখান থেকে তারা হেলিকপ্টারে করে গ্রামের বাড়িতে আসেন। তাদের আগমন উপলক্ষে পরিবারের লোকজন আগে থেকেই ব্যান্ডপার্টি প্রস্তুত করে রাখে। এমনকি আত্মীয়স্বজনসহ এলাকার গণ্যমান্য লোকজনকে দাওয়াত দিয়ে ভূরিভোজ করান।

স্থানীয় বাসিন্দা নিয়ামুল কবীর বাচ্চু বলেন, ১৪ বছর পর আব্দুল হান্নান গ্রামে এসেছে হেলিকপ্টারে। তাই তাকে এক নজর দেখতে আমরা ছুটে এসেছি এবং দেখেছি। বেশ ভালো লেগেছে।

স্থানীয় ইউপি সদস্য ও আব্দুল হান্নানের ছোট ভাই আবুল কাশেম বলেন, দীর্ঘ ১৪ বছর পর আমার ভাই বাড়িতে ফিরে এসেছেন। সঙ্গে তার মালয়েশিয়ার মালিক ও মালিকের স্ত্রীও এসেছেন। এতে আমরা খুবই খুশি। আমাদের বাড়িতে যেন আনন্দের উৎসব শুরু হয়েছে।

এ বিষয়ে কেন্দুয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ হাবিবুর রহমান বলেন, হেলিকপ্টার আসার খবর পেয়ে আমরা প্রায় এক ঘণ্টা আগে থেকেই তেতুলিয়া গ্রামে উপস্থিত ছিলাম। পুলিশও ছিল। খবর পেয়ে এলাকার অসংখ্য লোকজন এসে জড়ো হয়েছিল। তবে কোনোরকম সমস্যা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X