সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ০৯:২৩ এএম
অনলাইন সংস্করণ

ইঞ্জিনের গরম পানিতে ঝলসে গেল ট্রেনচালকের শরীর

চাঁদপুর-চট্টগ্রাম রেলরুটের আন্তনগর মেঘনা এক্সপ্রেস ট্রেন। ছবি : কালবেলা
চাঁদপুর-চট্টগ্রাম রেলরুটের আন্তনগর মেঘনা এক্সপ্রেস ট্রেন। ছবি : কালবেলা

চাঁদপুর-চট্টগ্রাম রেলরুটের আন্তনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের সহকারী লোকোমোটিভ মাস্টার সাইদ মো. আবু তাহেরের শরীর ইঞ্জিনের গরম পানিতে ঝলসে গেছে।

মঙ্গলবার (১১ জুলাই) ভোর ৫টার দিকে ট্রেন চালানোর আগ মুহূর্তে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, প্রতিদিনের মতো ১ হাজারের বেশি যাত্রী ধারণক্ষমতার ১৮ বগির মেঘনা এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫টায় চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখন ট্রেনের সহকারী লোকোমোটিভ মাস্টার সাইদ মো. আবু তাহের দেখলেন, ট্রেনের ইঞ্জিন মারাত্মক গরম হয়ে গেছে। পরে তিনি নিজ উদ্যোগে ইঞ্জিনের ভেতরে ঠান্ডা পানি ঢালতে গেলে সেই পানি গরম ইঞ্জিনের সঙ্গে লেগে ছিটকে তার মুখমণ্ডল ও বুক ঝলসে যায়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত সদর হাসপাতালে পাঠানো হয়।

চাঁদপুর রেলওয়ের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার সোয়াইবুল সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, মেকানিক্যাল ত্রুটির কারণে ইঞ্জিন মারাত্মক গরম হয়ে যায়। এতে আমাদের একজন চালক তা ঠান্ডা করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। এখন তাকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং ওই ট্রেনের ইঞ্জিনও নষ্ট হয়ে গেছে।

তিনি আরও বলেন, আমরা ইঞ্জিন বিকল হওয়ায় ট্রেন বন্ধ রেখেছি। লাকসাম থেকে একটি ইঞ্জিন আনার চেষ্টা করছি। সেটি এলে মেঘনা ট্রেনটি পুনরায় চালু সম্ভব হবে। যাত্রীদের এই অনাকাঙ্ক্ষিত ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করছি।

এ বিষয়ে চাঁদপুর রেলওয়ে থানার ওসি মুরাদুল্লা বাহার বলেন, খবর পেয়েই আমরা চাঁদপুর বড়স্টেশন রেলকোর্ট স্টেশনে সঙ্গীয় ফোর্স তৎপর রয়েছি। নতুন ইঞ্জিন না আসা পর্যন্ত সব যাত্রীকে মালামালসহ নিরাপদে অবস্থান নেওয়ার জন্য অনুরোধ করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১০

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১১

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১২

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১৩

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৫

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১৬

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১৭

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৮

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৯

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

২০
X