শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫০ এএম
অনলাইন সংস্করণ

প্রেমের টানে বাংলাদেশে এসে আইফোন হারালেন ইন্দোনেশীয় তরুণী

স্বামীর সঙ্গে ইন্দোনেশিয়ার তরুণী ইফহা। ছবি : সংগৃহীত
স্বামীর সঙ্গে ইন্দোনেশিয়ার তরুণী ইফহা। ছবি : সংগৃহীত

প্রেমের টানে বাংলাদেশে আসেন ইন্দোনেশীয় এক তরুণী। এখানে এসে তিনি মাদারীপুরের শিবচরের যুবক শামীম মাদবরকে বিয়ে করেন। ওই বিয়ের সাজ সাজতে পার্লারে গিয়ে আইফোন হারিয়েছেন বিদেশি এ কনে।

ওই তরুণীর নাম ইফহা। গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন তিনি। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিয়ের জন্য সাজতে শিবচর পৌর এলাকার পাকিস্তানি বিউটি পার্লারে যান তিনি।

সেখানে থাকা অবস্থাতেই নিজের আইফোনটি একটি টেবিলের ওপর রাখেন। পরে ফোনটি আর খুঁজে পাননি। এ ঘটনায় শিবচর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

তরুণীর স্বামী শামীম মাদবর বলেন, সকালে শিবচরের স্বর্ণকার পট্টির পাকিস্তানি বিউটি পার্লারে সাজার জন্য নিয়ে যাওয়া হয় ইফহাকে। পার্লারের ভেতরে সাজের সময় ফোনটি চুরি হয়। পরে সিসিটিভির ফুটেজে দেখা যায়, বোরখা পরিহিত এক নারী পার্লারের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে ফোনটি নিয়ে দ্রুত বের হয়ে যায়। এটি খুবই দুঃখজনক। পার্লারে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। পরে আমরা শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করি।

বিউটি পার্লারের স্বত্বাধিকারী রেশমা আক্তার বলেন, আমার পার্লারে সারাক্ষণই কাস্টমার থাকেন। ফোনটি সারাক্ষণই তার হাতে ছিল। সাজ শেষে তিনি ফোনটি নিয়ে দরজার কাছের টেবিলের ওপর রেখে নাক ফুল পড়তে গেলে বোরকা পরা এক নারী এসে ফোনটি নিয়ে দ্রুত বেরিয়ে যায়। তখন আমি আরেকটি কাজ করছিলাম।

তিনি আরও বলেন, আমরা সব সময় মালামাল নিজেদের সঙ্গে রাখতে বলি। নিজ দায়িত্বে রাখার জন্য বলা হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুব্রত গোলদার বলেন, ভুক্তভোগী এ বিষয়ে অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা তদন্ত করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১০

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১১

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১২

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৩

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১৪

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১৫

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১৬

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৭

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১৮

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

১৯

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

২০
X