নাটোর প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

নাটোরে অপহরণ ও ধর্ষণ মামলায় একজনের ৬০ বছরের কারাদণ্ড

অপহরণ ও ধর্ষণ মামলায় হাফিজুল ইসলামের ৬০ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড
অপহরণ ও ধর্ষণ মামলায় হাফিজুল ইসলামকে ৬০ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ছবি : কালবেলা

নাটোরের নলডাঙ্গায় অপহরণ ও ধর্ষণ মামলার ২টি ধারায় হাফিজুল ইসলাম নামের একজনের ৬০ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন তিনি।

রায়ে একমাত্র দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিকে চল্লিশ হাজার টাকা জরিমানাও করা হয়। দণ্ডপ্রাপ্ত হাফিজুল ইসলাম নলডাঙ্গা উপজেলার বাঙ্গালখলসী গ্রামের মৃত কিয়ামত আলীর ছেলে।

মামলার সরকারি পক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম জানান, গত ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর হাফিজুল ইসলাম একই গ্রামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া ওই ভিকটিমকে রাত সাড়ে আটটার দিকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর সেখানে নিয়ে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে ধর্ষণ করে। ভিকটিমের পিতা ওই দিন অনেক খোঁজাখুঁজি করার পর না পেয়ে পরের দিন নিজে বাদী হয়ে হাফিজুলসহ তিনজনকে বিবাদী করে নলডাঙ্গা থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলার পর ওই বছরের ১৯ সেপ্টেম্বর পুলিশ যশোর থেকে ভিকটিমকে উদ্ধার করে মূল আসামিকে গ্ৰেপ্তার করে। তদন্ত শেষে মামলায় পুলিশ হাফিজুল ইসলামকে একমাত্র আসামি করে চার্জশিট প্রদান করে। সাক্ষ্যগ্রহণ শেষে সাড়ে চার বছর পর আদালত আসামির উপস্থিতিতে দুটি ধারায় ৬০ বছর কারাদণ্ড এবং ৪০ হাজার টাকা জরিমানা করেন।

আদালত আদায়কৃত জরিমানার টাকা ভিকটিমকে প্রদানের নির্দেশ প্রদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার প্রথম নারী ডিসি হলেন রোজী আক্তার

খোলা আকাশই একমাত্র ছাদ, ১৪ দিন ধ‌রে শূন্যরেখায় তিন যুবক‌

ঢাকা বিভাগীয় কমিশনার হলেন মনিরুজ্জামান মিঞা

সিলেটের নতুন ডিসি রেজা হাসান

নকআউট উত্তেজনা শুরু  / এক নজরে শেষ ৩২-এ কে কার মুখোমুখি

জুলাই থেকে শিক্ষক নিয়োগ শুরু: শিক্ষামন্ত্রী

ঋণ পরিশোধের সময় স্বেচ্ছায় অতিরিক্ত দান কি সুদ?

গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

ভাইভা দিতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

‘নুজসাতের মৃত্যুর আগে সাকিনের সঙ্গে ৪ বার কথা, তিন মাসে ১১৮ কল’

১০

প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১১

তালাবদ্ধ ঘর থেকে মায়া হরিণ উদ্ধার

১২

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

১৩

মেসির টানা ৭, রোনালদোর ৬, জার্মানির ৭-১ গোলের জয়সহ প্রথম রাউন্ডে যত রেকর্ড

১৪

টিউশনি না পেয়ে শরবতের দোকান, অভাব জয় বিশ্ববিদ্যালয় ছাত্রের

১৫

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৬

ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল যুক্তরাজ্য

১৭

আওয়ামী লীগ নেতার বেধড়ক মারধরে আহত বিএনপি নেতা

১৮

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

১৯

‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’— এমি মার্টিনেজ

২০
X