বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

‘ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানিতে অতিরিক্ত খরচ ১২ বিলিয়ন ডলার’

দিনাজপুরের খানসামায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। ছবি : কালবেলা
দিনাজপুরের খানসামায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। ছবি : কালবেলা

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, গত ৩ বছরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আমাদের জ্বালানি তেলের জন্য অতিরিক্ত ১২ বিলিয়ন ডলার লেগেছে। এতে আমাদের রিজার্ভের ওপর চাপ পড়ছে, না হলে কিছুই হতো না।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের সুবর্ণখুলী মুশাহারপাড়া এলাকায় সোলার ইরিগেশন পাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তৌফিক-ই ইলাহী চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কৃষিবান্ধব। বর্তমান সরকার সাধারণ কৃষকদের বিভিন্ন সহযোগিতা করেছে। বিভিন্ন এলাকায় সোলার ইরিগেশন পাম্প নির্মিত হচ্ছে।

পরে তিনি এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন। রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে ও খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত সচিব ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী, বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ডের সদস্য দেবাষীশ চক্রবর্তী, সৌর বিদ্যুৎচালিত পাম্প প্রকল্পের পরিচালক সাকিল ইবনে সাঈদ, থানার ওসি মোজাহারুল ইসলাম, সাব জোনাল অফিসের এজিএম মো. ইখতিয়ার আহমেদসহ আরও অনেকে।

মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বিশ্বে বিভিন্ন সময় যুদ্ধ সংগঠিত হয়। যে কোনো যুদ্ধ হলে আমাদের দেশে একটু চাপ পড়ে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আমাদের নিজেদের মজুদের ওপর চাপ পড়েছে। আমাদের কোড-আনকোড বুদ্ধিজীবী, সঞ্চালক-আলোচকরা বলে বাংলাদেশ ভালোভাবে চলছে না, কেন এত ঝুঁকি আসবে। এসব তো আমাদের সৃষ্টি না, পরাশক্তিদের তৈরি। এখন তারাই বিপদে পড়েছে। তাদের বিপদ নিয়ে আমাদের ভাবার দরকার নেই। আমাদের বিপদ থেকে আমাদের উঠতে হবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১০

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১১

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১২

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৩

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৪

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৫

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৬

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৭

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৮

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৯

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০
X