কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০৩:২৩ এএম
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৭:৩৫ এএম
অনলাইন সংস্করণ

ইরান থেকে ফেরার পথে গাজায় বোমা ফেলত ইসরায়েলি বিমান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানে হামলা চালিয়ে ফেরার পথে অব্যবহৃত বোমা ও ক্ষেপণাস্ত্রগুলো গাজায় নিক্ষেপ করেছে ইসরায়েলি যুদ্ধবিমান। এমন তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।

ইসরায়েলি সামরিক সূত্রগুলো নিশ্চিত করেছে যে, ইরানে পরিচালিত অভিযানের প্রথম দিক থেকেই পাইলটরা দেশে ফেরার পথে অব্যবহৃত গোলাবারুদ গাজায় হামাসের লক্ষ্যবস্তুতে ব্যবহারের প্রস্তাব দেন। আইডিএফের কমান্ডাররা সেই প্রস্তাব গ্রহণ করেন। পরে লক্ষ্যবস্তু নির্ধারণে সহযোগিতা করে। এরপর পুরো ১২ দিনের ইরান-ইসরায়েল যুদ্ধকালে কৌশলটি ব্যাপকভাবে প্রয়োগ করা হয়।

আইডিএফ দাবি করেছে, শুরুতে এ উদ্যোগ তাৎক্ষণিক হলেও পরে সব হামলা ‘সুনির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে বৈধ লক্ষ্যবস্তুতে’ পরিচালিত হয়।

জানা গেছে, ইসরায়েলি বিমানবাহিনীর প্রধান মেজর জেনারেল তোমার বার ‘অব্যবহৃত গোলাবারুদ ব্যবহারের’ নির্দেশ দেন।

গত ১৪ থেকে ২৪ জুন পর্যন্ত চলা ইরানবিরোধী ‘অপারেশন রাইজিং লায়ন’ এর সময় ফিলিস্তিনের গাজায় বেসামরিক প্রাণহানি ব্যাপকভাবে বেড়ে যায়। বিশেষ করে খাদ্য সহায়তা বিতরণকেন্দ্রের কাছে গুলিবর্ষণের কারণে শতাধিক বেসামরিক নাগরিক নিহত হন। তবে ঠিক কতজন বিমান হামলায় নিহত হয়েছে, তা স্পষ্টভাবে জানা যায়নি।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X