ইডেন কলেজ প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১২:২৬ এএম
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৭:১৮ এএম
অনলাইন সংস্করণ

ইডেন কলেজ সাংবাদিক সমিতির কার্যক্রম স্থগিত

ইডেন মহিলা কলেজে সাংবাদিক সমিতির লোগো। ছবি : সংগৃহীত
ইডেন মহিলা কলেজে সাংবাদিক সমিতির লোগো। ছবি : সংগৃহীত

রাজধানীর ইডেন মহিলা কলেজে সাংবাদিক সমিতির কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে কলেজ প্রশাসন। বৃহস্পতিবার (৩ জুলাই) কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. শামছুন নাহারের স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, ‘ইডেন কলেজ সাংবাদিক সমিতি বর্তমানে একটি পুনর্গঠন ও গঠনতন্ত্র অনুমোদনের প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এ প্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমিতির সকল কার্যক্রম, যেমন- প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সংবাদ, অডিও বা ভিডিও চিত্র প্রকাশ বা প্রেরণ স্থগিত থাকবে।’

এ ছাড়া নোটিশে আরও উল্লেখ করা হয়, কলেজের নাম ব্যবহার করে সাংবাদিক সমিতির যে কোনো কার্যক্রম পরিচালনা আপাতত বন্ধ থাকবে এবং এই সিদ্ধান্ত কলেজের সব বিভাগীয় প্রধানের মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ইডেন কলেজ সাংবাদিক সমিতিতে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আরও অন্তর্ভুক্তিমূলক এবং সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন ও অনুমোদন প্রকল্পে পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল কার্যক্রম যেমন- প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়াতে সংবাদ/অডিও/ভিডিও চিত্র প্রকাশ বা প্রেরণ স্থগিত করা হলো।

নোটিশে আরও বলা হয়েছে, ইডেন মহিলা কলেজের নাম ব্যবহার করে ইডেন কলেজ সাংবাদিক সমিতির সকল কার্যক্রম স্থগিতের বিষয়টি শিক্ষার্থীদের মাঝে জানিয়ে দিতে বিভাগীয় প্রধানদের অনুরোধ করা হয়েছে।

ইডেন কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক স্মৃতি বলেন, উপসচিবের ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক সমিতির কার্যক্রম স্থগিত করার নোটিশটি সম্পূর্ণ অযৌক্তিক।

ইডেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. সামছুন নাহার বলেন, ইডেন কলেজ শিক্ষার্থী স্মৃতি আক্তারকে হেনস্তা করার অপরাধে উপসচিব আমার রুমে এসে ভিকটিমদের সামনে ক্ষমা চাওয়ার বিষয়টি রেকর্ড করে কেন নিউজ করা হয়েছে। আমাকে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সেই নিউজটি দিয়ে বিভিন্ন কথা বলেছে।

তিনি আরও বলেন, আমি তাদেরকে কথা দিয়েছিলাম সামনাসামনি ক্ষমা চাইলেই হবে। কিন্তু তাদের দেওয়া সে কথা রাখতে না পারায় আমার সম্মান রইল না। তাই এ আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ কমিটি না হওয়া পর্যন্ত কাজ করতে পারবে না। আমি চাই, প্রতিটি ডিপার্টমেন্ট থেকে একজন করে সদস্য নিয়ে এ সাংবাদিক সমিতিতে একটি অন্তর্ভুক্তিমূলক কার্যক্রম শুরু হোক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

১০

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

১২

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১৩

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১৪

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১৫

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১৬

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১৭

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৮

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৯

খাল নেই, তবু কোটি টাকার সেতু

২০
X