শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
এস কে সাহেদ, লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০৮:৩৬ এএম
অনলাইন সংস্করণ

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে বেড়েছে দুর্ঘটনা, ১৭ দিনে ঝরল ৭ প্রাণ

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে দুর্ঘটনা বেড়েছে। ছবি : কালবেলা
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে দুর্ঘটনা বেড়েছে। ছবি : কালবেলা

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে দুর্ঘটনা বেড়েছে। এ সড়কে গত ১৭ দিনে সড়কে ৭ জনের প্রাণহানি হয়েছে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর বন্দর ঘিরে প্রতিদিন ভারী পণ্যবোঝাই শতশত ট্রাক চলাচল করে। এসব ট্রাক অতিরিক্ত পণ্য নিয়ে চলাচল করায় গতি থাকে নিয়ন্ত্রণহীন, আর এ কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

জানা গেছে, বুড়িমারী স্থলবন্দর থেকে তিস্তা সড়ক সেতুর দূরত্ব ১২০ কিলোমিটার। এক লেনের হওয়ায় ওই সড়কের ওপর মাত্রার চেয়ে অতিরিক্ত চাপ বেড়েছে। নিয়ম অনুযায়ী ট্রাকগুলোয় ১৫ টন পণ্যের অনুমোদন থাকলেও পাথরবোঝাই ট্রাকগুলো প্রায় ৩০ টন পণ্য নিয়ে চলচল করছে। ওভারলোড থাকায় ট্রাকের গতি থাকে নিয়ন্ত্রণহীন, পাশাপাশি অনুমোদনহীন অবৈধ যান ভটভটি, গরুটানা নসিমন, অটোরিকশা ও ইজিবাইক চলাচল করায় সড়ক হয়ে উঠেছে অনিরাপদ। এসব নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগের নেই তেমন কার্যকার ভূমিকা। মাঝেমধ্যে ট্রাফিক পুলিশ লোক দেখানো অভিযান চালায় বলে অভিযোগ সাধারণ পথচারীর।

গত ১৭ দিনে (১৫ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ) বুড়িমারী স্থলবন্দর থেকে তিস্তা সেতু পর্যন্ত মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৭ জন। এর মধ্যে আদিতমারী উপজেলার খাতাপাড়া এলাকায় গত ১৫ ফেব্রুয়ারি পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় ফরিদুল ইসলাম (৪২) নামে যুবকের মৃত্যু হয়। গত ১৮ ফেব্রুয়ারি রাতে পাটগ্রাম উপজেলার চৈতার বাজার এলাকায় শহিদার রহমান (৫৫) নামের ব্যক্তি মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যুবরণ করেন। গত ১৯ ফেব্রুয়ারি পাটগ্রাম উপজেলার উফারমারা এলাকায় পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক আমিনুল রহমান (৩০) নিহত হয়। গত ২৫ ফেব্রুয়ারি শহরের পুলিশ লাইন সংলগ্ন সড়কে পাথরবোকাই ট্রাকে পিষ্ট হয়ে মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ নিহত হয়। গত ২৭ ফেব্রুয়ারি আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী এলাকায় ট্রাকের ধাক্কায় ট্রলি চালক ফরিদুল (৩৫) নিহত হয়। গত ২৯ ফেব্রুয়ারি কালিগঞ্জ উপজেলার কাকিনায় ট্রাক এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাস্টার্স পরীক্ষার্থী সোহেল রানা (২৫) নিহত হয়। গত ১ মার্চ আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অটোরিকশা থেকে নামার সময় মোটরসাইকেলের ধাক্কায় নিহত হন মসজিদের ইমাম সোলায়মান আলী (৭০)।

সাংস্কৃতিক জোট লালমনিরহাট জেলা শাখার সভাপতি মজিবর রহমান জানান, তিস্তা সেতু থেকে বুড়িমারী স্থলবন্দরমুখী ১২০ কিলোমিটার সড়কটি এক লেন হওয়ায় যানবাহনের মাত্রাতিরিক্ত চাপ বেড়েছে। এতে সড়কে দুর্ঘটনা বেড়েছে এবং অনাকাঙ্ক্ষিত মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।

লালমনিরহাট এসপি সার্কেল মো. আতিকুল ইসলাম জানান, স্থলবন্দর থেকে প্রতিদিন শতশত ট্রাক এ রোডে চলাচল করে। সড়কটি এক লেন হওয়ায় গাড়ি চালকের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয় সাধারণ পথচারীরা। সড়কের নিরাপত্তায় জেলা পুলিশ সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অচেতন অবস্থায় সন্ধান মিলল নিখোঁজ ছাত্রশিবির নেতার

জাহাজে হামলার জেরে ফের মার্কিন দূতকে তলব ভারতের

‘সরকার বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে চায়’ 

নতুন প্রজন্মকে মাদক, অনলাইন জুয়া থেকে দূরে রাখতে হবে: হুইপ অপু

রূপগঞ্জে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচি অনুষ্ঠিত

বিশ্বকাপের আগে মাঠের বাইরে ঝড় তুলছেন ব্রাজিলের কোচ

পাকিস্তানের বাজেট ঘোষণা, বাংলাদেশের সঙ্গে ব্যবধান কত?

রোববার সই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক

এবার বিনামূল্যে দেখাবে বিশ্বকাপ, জানুন কীভাবে?

সীমান্তে অবৈধ পুশইন ও ফ্যাসিবাদের বিচারের দাবিতে বিক্ষোভ

১০

কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর

১১

ব্রাজিল ম্যাচের আগে মরক্কোর দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন দুই তারকা

১২

বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

১৩

সোনারগাঁয়ে ২০ হাজার মানুষ নিয়ে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ১০৪ নাবিক নিহতের প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের 

১৫

কক্সবাজার সৈকতে ৩ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

১৬

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

১৭

যশোরে আদ্-দীন হাসপাতালে রোগীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

১৮

পুশইনের প্রতিবাদে বিভিন্ন জেলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ

১৯

ফেসবুক বিভ্রাটে ব্যক্তিগত তথ্য হারানোর শঙ্কা কতটা

২০
X