মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

দুই মেম্বারের নেতৃত্বে প্রবাসীর বাগান লুটের অভিযোগ

লক্ষ্মীপুরে আমেরিকান প্রবাসীর বাগান লুটের অভিযোগ। ছবি : কালবেলা
লক্ষ্মীপুরে আমেরিকান প্রবাসীর বাগান লুটের অভিযোগ। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরে সৌরভ হোসেন শাহেদ ও আফতাব উদ্দিন ফিরোজ নামে দুই ইউপি সদস্যের বিরুদ্ধে দলবল নিয়ে আমেরিকান প্রবাসী আনোয়ার মাহমুদের বাগান লুটের অভিযোগ উঠেছে। ঘটনার সময় বাধা দিলে প্রবাসীর স্ত্রী তাসলিমা আক্তার ও তার দুই মেয়ের ওপর হামলার চেষ্টা করা হয়।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে সাংবাদিকদের কাছে এ ঘটনা জানান ভুক্তভোগী তাসলিমা।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে। বাড়ির ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় ঘটনার ভিডিও রয়েছে দাবি করেছেন ভুক্তভোগী তাসলিমা।

এদিকে ঘটনার সঙ্গে জড়িত শাহেদ ও ফিরোজ ইউপি সদস্য হওয়ায় ফের একই ঘটনার আশঙ্কা করছেন ভুক্তভোগীরা।

এর আগে শনিবার (২ মার্চ) বেলা ১১টার দিকে সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের টুমচর গ্রামের ইসমাইল মিয়ার বাড়িতে দলবল নিয়ে যায় অভিযুক্ত ওই দুই মেম্বার। একইদিন রাতে বাড়িতে ইউপি সদস্যদের লোকজন ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে বলে জানিয়েছে ভুক্তভোগী।

অভিযুক্ত শাহেদ সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও ফিরোজ একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য।

ভুক্তভোগী তাসলিমা আক্তার বলেন, আমাদের জমি এখনো ভাগবাটোয়ারা হয়নি। ইউপি সদস্য শাহেদ ও ফিরোজ দাবি করছে তারা বাগান ইজারা নিয়েছে। তারা ভুয়া একটি কাগজ নিয়ে এসে আমাদের বাগান দখল করতে চায়। ঘটনার দিন ৭০-৮০ জন লোক নিয়ে আমার বাড়িতে ঢুকে। পরে বাগান থেকে ডাব পেড়ে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে তারা আমাদের মারধরের চেষ্টা করে। পরে ৯৯৯-এ নম্বরে কল দিলে পুলিশ এসে আমাদের রক্ষা করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

ইউপি সদস্য সৌরভ হোসেন শাহেদ ও আফতাব উদ্দিন ফিরোজ সাংবাদিকদের জানায়, তারা তাসলিমার ভাসুর বেলাল মাহমুদের কাছ থেকে ৫ বছরের জন্য জমিটি ইজারা নিয়েছেন। এজন্যই ওই বাগান থেকে ডাব কাটা হয়। তাদের সঙ্গে কয়েকজন ছিল। তবে কেউই বহিরাগত বা ভাড়াটে লোক নয়। ককটেল ফাটানোর ঘটনাটিও তাসলিমাদের সাজানো। বাগান ইজারার বিষয়টি তাসলিমাদের জানাতে তারা থানায় একটি আবেদন করেছেন। কিন্তু তিনি সেখানে যাননি।

শাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, সম্প্রতি তাসলিমা আমার কাছে একটি অভিযোগ করেছে। পরে আমি ইউপি সদস্য সাহেদ ও ফিরোজের সঙ্গে কথা বলেছি। দুই পক্ষকে নিয়ে বসতে বললেও তাসলিমা আসেনি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

১০

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

১১

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

১২

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

১৩

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহতদের পরিচয় প্রকাশ

১৪

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১৫

মেয়াদ শেষের আগেই নিয়োগ বাতিল ডেপুটি গভর্নরের

১৬

বৃষ্টি নামলেই বুক কাঁপে ফেনীবাসীর

১৭

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের পর থানা ঘেরাও

১৮

টঙ্গীতে দুই গ্রুপের সংঘর্ষ

১৯

রিজার্ভ আরও বাড়ল

২০
X