নাটোর প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

জব্দ করা হেরোইন হয়ে গেছে আচারের প্যাকেট!

র্যাবের জব্দ করা আলামত, যা আদালতে খোলা হয়। ছবি : সংগৃহীত
র্যাবের জব্দ করা আলামত, যা আদালতে খোলা হয়। ছবি : সংগৃহীত

প্রায় তিন বছর আগে আলামত হিসেবে র্যাবের জব্দ করা এক কেজি ২৯০ গ্রাম হেরোইনের প্যাকেট খুলে দেখা গেল সেগুলো আচারের প্যাকেট। এ ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ ঘটনার ব্যাখ্যা দিতে মামলার তদন্তকারী কর্মকর্তাকে আগামী ২৫ জুলাই আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দিন।

মঙ্গলবার (১১ জুলাই) ওই মামলার যুক্তিতর্কের দিন ধার্য ছিল। এর আগে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দিনকে করা আসামির অনুরোধে খোলা হয় সিলগালা করা আলামতের প্যাকেট। আলামতের ওই প্যাকেট থেকে সাতটি প্যাকেট খুলে দেখা যায় সেগুলো আচারের প্যাকেট সদৃশ্য বলে জানান পিপি সিরাজুল ইসলাম।

ঘটনার বর্ণনা দিয়ে জজ কোর্টের পাবলিক প্রসিকিউটার (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, ২০২১ সালের ৪ সেপ্টেম্বর নাটোর সদর উপজেলার একডালা এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি করে র্যাব-৫ এর সদস্যরা। তল্লাশিকালে মাসুম নামে এক যুবকের কাছ থেকে সাতটি প্যাকেটে থাকা এক কেজি ২৯০ গ্রাম হেরোইন সদৃশ পাউডার জব্দ করে র্যাব সদস্যরা। এ সময় আটক করা হয় মাসুম নামে একজনকে। এ ঘটনার র্যাবের ডিএডি রাজিব বাহাদুর বাদী হয়ে নাটোর সদর থানায় মাদক আইনে একটি মামলা করেন। ওই মামলায় মাসুম বর্তমানে কারাগারে রয়েছে। সেই মামলা (এজহার) দাখিল পরবর্তী সময়ে তদন্ত ও সিএস (চাজশিট) হয়। ইতোমধ্যে মামলার ১২ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।

পিপি সিরাজুল ইসলাম আরও জানান, যুক্তি তর্কের আগের দিন সোমবার ১০ জুলাই জেলা জজ কারাগার পরিদর্শনে যান। পরিদর্শনের যাওয়ার পর ওই মামলার আসামি মাসুম জেলা জজ মহোদয়কে অনুরোধ করে বলেন, ‘আপনি আমাকে সাজা দেন, সব করেন, আপত্তি নেই। কিন্তু আলামতগুলো ওখানে আছে, ওই আলামতগুলো যদি আপনি দেখেন তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। আপনি দয়া করে আলামতটা খুলে দেখেন।’ মঙ্গলবার যুক্তিতর্কের দিন যখন আমরা আরগুমেন্টের জন্য উপস্থিত হই, ঠিক সেই সময় তিনি (জেলা দায়রা জজ) বলেন, আলামতগুলো খুলে দেখতে হবে সেখানে কী আছে। সেই আলামতের সিলগালা খুলে দেখা যায়, ১২৯০ গ্রাম হেরোইন, এই হেরোইনের সাতটি প্যাকেট খোলা হয়েছে। সেই সাতটি প্যাকেট ঠিকই আছে কিন্তু প্যাকেট খুলে দেখা যায় সেগুলো আচারের প্যাকেট সাদৃশ্য। আচারের প্যাকেট সাদৃশ্য বস্তু দেখে উপস্থিত সকলেই বিস্মিত হন। পরে আদালতের নির্দেশে এ বিষয়ে আইও (তদন্ত কর্মকর্তা) সাহেবকে জানানো হয়েছে। তিনি আগামী এক সপ্তাহের মধ্যে আদালতে এসে এর ব্যাখ্যা দেবেন বলে জানান পিপি সিরাজুল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে কিন্তু লাইসেন্স বাতিল করেছি’

যুবদলের পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

প্রকাশ্যে নারীকে নির্যাতন, যুবদল নেতা বহিষ্কার

তরুণদের হাতে নেতৃত্ব দিয়ে দেশ গড়তে চায় সরকার : মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

১১

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

১২

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

১৩

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

১৪

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

১৫

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

১৬

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

১৭

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৮

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

১৯

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

২০
X