দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে ৭ কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

পঞ্চগড়ের দেবীগঞ্জে বানুরহাট বাজারে কষ্টি পাথরের মূর্তি পাচারের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়। ছবি : কালবেলা
পঞ্চগড়ের দেবীগঞ্জে বানুরহাট বাজারে কষ্টি পাথরের মূর্তি পাচারের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়। ছবি : কালবেলা

পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলার বানুরহাট বাজার এলাকা থেকে ১৭ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। এ সময় মূর্তি পাচারের দায়ে তিনজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেল পৌনে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে মূর্তি উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।

আটককৃতরা হলেন দেবীগঞ্জ উপজেলার বন্দিরাম এলাকার মৃত মোশাররফ হোসেনের ছেলে মো. শাহীন (৪০), তেঁতুলিয়া উপজেলার কৃষ্ণকান্ত জোত এলাকার মৃত আমানত আলীর ছেলে মো. হাবিবুর রহমান (৪৮) ও মো. একরামুল হকের ছেলে মো. শহিদুল (৫৫)।

পুলিশ সূত্রে জানা যায়, কষ্টি পাথরের মূর্তি ক্রয়-বিক্রয় হবে এবং বিদেশে পাচারের উদ্দেশ্যে তিন ব্যক্তি বানুরহাট এলাকায় অবস্থান করছে এমন তথ্য আসে গোয়েন্দা পুলিশের কাছে। খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা বানুর হাটবাজারে আশপাশ ও দোকানে ওঁৎ পেতে থাকেন। গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. আবু হোসেনের নেতৃত্বে একটি ফার্মেসিতে প্রবেশের সময় ১৭ কেজি ওজনের বিষ্ণু মূর্তিসহ তিনজনকে আটক করা হয়।

জব্দকৃত কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটির উচ্চতা ২৯ ইঞ্চি, প্রস্থ ১১ ইঞ্চি এবং ওজন ১৭ কেজি। মূর্তিটির অনুমানিক বাজারমূল্য ৭ কোটি টাকা।

দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম জানান, গোয়েন্দা পুলিশের অভিযানে একটি বিষ্ণু মূর্তিসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত প্রকৌশলী দম্পতি শাহীন-ফারজানা

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১০

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১১

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১২

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৩

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৪

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৫

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৬

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৭

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৮

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৯

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

২০
X