কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে ১ বছরে উদ্ধার ৩২ কোটি টাকার মাদকদ্রব্য

কুড়িগ্রামে বিভিন্ন সময় মাদকসহ আটক হওয়াদের একাংশ। ছবি : কালবেলা
কুড়িগ্রামে বিভিন্ন সময় মাদকসহ আটক হওয়াদের একাংশ। ছবি : কালবেলা

কুড়িগ্রামে গত এক বছরে প্রায় ৩২ কোটি টাকা মূল্যের বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করেছে জেলা পুলিশ।রোববার (১০ মার্চ) দুপুরে কুড়িগ্রাম জেলা পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানায়, জেলার সব থানায় গত এক বছরে ৬৭৮টি মাদক মামলা করা হয়েছে। এতে ৮৫০ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে এক বছরে ১ হাজার ৬২২ কেজি গাঁজা, ৪ হাজার ৫১৬ বোতল ফেনসিডিল, ৬০ হাজার ১৪১টি ইয়াবা, ১ হাজার ৪১৪ বোতল ইস্কাফ, ১ হাজার ১১৪ বোতল বিদেশি মদ, ১৫০ লিটার দেশি মদ ও হিরোইন ২২৮ গ্রাম উদ্ধার করে পুলিশ। সব মিলিয়ে এসব মাদকদ্রব্যের মূল্য দাঁড়িয়েছে প্রায় ৩২ কোটি টাকা।

কুড়িগ্রাম সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক শ্যামল ভৌমিক বলেন, এত মাদক উদ্ধার অবশ্যই এটি পুলিশের ভালো কাজ। তারা যদি আরও আন্তরিক হয় তবে মাদক কমে যাবে।

কুড়িগ্রাম পুলিশ সুপার (এসপি) মাহফুজুল ইসলাম বলেন, মাদকের ওপর জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করছি আমরা। পুলিশ সদস্যরা অনেক পরিশ্রম করছেন। যার কারণে বিপুল মাদক উদ্ধার করতে সক্ষম হয়েছি। এখানে যারাই মাদকের সঙ্গে জড়িত থাকবে, আমরা তাকেই আইনের আওতায় আনব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করল ওমান

ঘানা-ইংল্যান্ড ম্যাচের বিরতিতে কী ঘটেছিল?

গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডের মাধ্যমে সংসদ মহিমান্বিত হবে : স্পিকার

চাঁদাবাজির অতিষ্ঠে সড়কে মাছ ও বরফ ঢেলে জেলেদের প্রতিবাদ

ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

খাগড়াছড়িতে বন্দুকযুদ্ধে দুই ইউপিডিএফ সদস্য নিহত

যবিপ্রবি ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত

ইসলামাবাদ চুক্তি যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা: গালিবাফ

১০

১৫ বছর ভাত না খেয়ে বেঁচে আছে বাঁধন

১১

নবম পে-স্কেল বাস্তবায়নে চূড়ান্ত প্রস্তুতি, সচিব কমিটির বৈঠকে গুরুত্ব পেল ৫ বিষয়

১২

অবিশ্বাস্য রেকর্ডে কীভাবে একবিন্দুতে মিলে গেলেন কোহলি-রোনালদো!

১৩

শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি

১৪

লেবাননের মার্কিন দূতাবাসের কাছে গুলির ঘটনা

১৫

নীহারিকা সেন হয়ে আলোচনায় সিফাত নুসরাত

১৬

রোনালদোকে ইব্রাহিমোভিচের খোঁচা 

১৭

ব্রাজিল ম্যাচে ‘ফাঁদে’ স্কটল্যান্ড, কঠিন ভবিষ্যদ্বাণী জো কোলের

১৮

‘ভারত-বাংলাদেশ একই রক্ত, গঙ্গা-পদ্মা একই বন্যা’

১৯

চুয়াডাঙ্গায় ‘বোমা’ সদৃশ বস্তু উদ্ধার

২০
X