মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

আমি শিক্ষক রাজনীতির পক্ষে : রুমানা আলী

সুনামগঞ্জে সামাজিক উদ্বুদ্ধকরণ ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রুমানা আলী। ছবি : কালবেলা
সুনামগঞ্জে সামাজিক উদ্বুদ্ধকরণ ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রুমানা আলী। ছবি : কালবেলা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, শিক্ষকতা পেশায় আমার ১৯টা বছর কেটেছে। একজন বলেছেন, শিক্ষকদের রাজনীতি বন্ধ করতে। শিক্ষক রাজনীতির প্ল্যাটফর্ম বন্ধ হলে ওনাদের জন্য কথা বলার লোক থাকবে না। আমি তাদের রাজনীতির পক্ষে। কোনো না কোনো প্ল্যাটফর্ম থাকবে যেখান থেকে কথা বলতে হবে। সমস্যার সমাধান তুলে আনতে হবে।

রোববার (১০ মার্চ) দুপুরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে সুনামগঞ্জে সামাজিক উদ্বুদ্ধকরণ ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শহরের শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে এই সমাবেশের আয়োজন করা হয়।

মায়েদের ও শিক্ষকদের জন্য আমার সিমপ্যাথি থাকবে উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, আমি নিজেও শিক্ষক রাজনীতি করে আসছি। শিক্ষকদের চাওয়া পাওয়ার জায়গাগুলো আমাদের নেতৃত্ব দিয়েই তুলে আনতে হয়। ছাত্র রাজনীতিরও পক্ষে আমি। না হলে ছাত্রদের কথা বলবে কে? ছাত্ররা ছাত্রদের কথা বলবে, মায়েরা মায়েদের কথা বলবে।

অভিভাবকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, ঘর হচ্ছে সবচেয়ে বড় শিক্ষার জায়গা। বাচ্চাদের সহানুভূতিশীল হওয়ার ও মানুষের পাশে থাকার শিক্ষা দিতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, নিয়োগ ও পদায়নে স্বচ্ছতা নিশ্চিতকরণের কাজ চলছে। ২০২৩ সাল থেকেই এই কাজ শুরু হয়েছে। ডিজিটাল ডিভাইসের কারণে প্রশ্নবিদ্ধ অবস্থা দূর হয়েছে। ট্রান্সপারেন্সি নিশ্চিতকরণের এই কাজ আনুষ্ঠানিকভাবেই সবাইকে জানানো হবে।

২০২৩ সাল থেকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন হচ্ছে জানিয়ে তিনি বলেন, এখন নকলের কোনো বিষয় নেই, ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে কাজ করা হচ্ছে। ২৬ হাজার বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে, পর্যায়ক্রমে বাকি বিদ্যালয়েও হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নূরজাহান খাতুন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মনীষ চাকমা, সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ড. নুরুল আমিন চৌধুরী, সিলেট বিভাগীয় উপপরিচালক মো. জালাল উদ্দিন।

শিক্ষক সুমনা তালুকদার রিম্পি ও বিপ্লব দাসের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তৃতা দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত মায়েরাও নিজ নিজ এলাকার স্কুল, শিক্ষার পরিবেশ এবং প্রাথমিক শিক্ষায় করণীয় নিয়ে কথা বলেন। বিকেলে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন প্রতিমন্ত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

ব্রাজিলের জালে জাপানের গোল

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

১০

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

১১

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

১২

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

১৩

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

১৪

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

১৫

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

১৬

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

১৭

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

১৮

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

১৯

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

২০
X