মিঠু দাস জয়, সিলেট প্রতিনিধি
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

রমজানের শুরুতেই সিলেটে নিত্যপণ্যের বাজারে আগুন

সিলেটের বাজারের খণ্ডচিত্র। ছবি : কালবেলা
সিলেটের বাজারের খণ্ডচিত্র। ছবি : কালবেলা

সিলেটের বাজারে রমজান শুরু হতে না হতেই সব ধরনের পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে অসাধু ব্যবসাীরা। কৃত্রিম সংকট তৈরি করে বাড়ানো হচ্ছে সব জিনিষপত্রের দাম। সুযোগ বুঝে যে যেভাবে পারে দাম নিচ্ছে। অসহায় ক্রেতারাও পণ্য কিনছে অধিক মূল্যে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ জন অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্ব মনিটরিং টিম গঠন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হলেও কোনোভাবেই বাজার নিয়ন্ত্রণে আসছে না।

রমজানে প্রয়োজনীয় ছোলা, ডাল, ভোজ্যতেল, চিনি, আদা, রসুন ও পেঁয়াজের দাম বাড়ছেই। শনিবার (১১ মার্চ) বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। তবে, ব্যবসায়ীরা বলছেন, ক্রেতাদের অতিরিক্ত চাহিদা থাকায় কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ী এ সুযোগ নিচ্ছেন। প্রয়োজনের অতিরিক্ত পণ্য সরবরাহ করতে বাজারে সংকট দেখা দিচ্ছে। এ অবস্থায় ক্রেতাদেরও সচেতন হতে হবে।

সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আতিকুর রহমান বলেন, সিলেটের প্রায় প্রতিটি পরিবারে এক মাসের বাজার করার জন্য দোকানে আসে। এতে দোকান খালি হয়ে যায়। এ অভ্যাস বাদ দিতে হবে। সবজি বাজার অস্তির

বাজার ঘুরে দেখা যায়, শসা প্রতি কেজি ৭০ টাকা থেকে ৮০ টাকা, টমেটো ৭০ থেকে ৮০ টাকা, কাচা মরিচ ১০০ টাকা থেকে ১৩০ টাকা, লেবুর প্রতি হালি ৬০ টাকা থেকে ৮০ টাকা, বেগুন ৬০ টাকা থেকে ৮০ টাকা, সিম একদিন আগে ৩০ থেকে ৪০ টাকা বিক্রি হলেও সোমবার প্রতি কেজি বিক্রি হয়েছে ৬০ থেকে ৭০ টাকা। লাল শাক প্রতি আঁটি ৩০ থেকে ৩৫ টাকা, কচুর লতি ১৪০ টাকা থেকে ১৫০ টাকা ধরে বিক্রি হয়েছে।

চাল-ডাল ঊধ্বমুখী

সিলেটের কালিঘাটের পাইকারী বাজারে চালের দাম বেড়েছে প্রতি বস্তায় ১০০ থেকে ১৫০ টাকা। প্রতি কেজি আটাশ ও পাইজাম ৬০ থেকে ৬২, নাজির শাইল ৭০ থেকে ৭৫, মোটা চাল ৫৫ থেকে ৫৮ টাকায় বিক্রি হচ্ছে।

ময়দার বস্তা ১৭শ টাকা থেকে ২১শ ৫০ টাকা পর্যন্ত, ছোলা ৭৬ টাকা, আদা ১৬০ টাকা, মুগডাল ১৫৫ টাকা, মসুরি ডাল মোটা ১১০ টাকা ও ছোট ১১০ টাকা, দারচিনি সাড়ে ৪ শত টাকা, আলু ৩৫ টাকা, তেল ৫ লিটার ৭৯০ টাকা, ১ লিটার ১৬০ টাকা, ২ লিটার ৩৩০ টাকা, পেঁয়াজ ১২০ টাকা, রসুন চায়না ২০০ টাকা, আদা ২১০ টাকা, মুগডাল ১৬০ থেকে ১৭০ টাকা, মসুরি ডাল মোটা ১১০ টাকা, ছোট মসুরি ডাল ১৬০ টাকা, দারচিনি সাড়ে ৫০০ টাকা, তেল ৫ লিটার ৮০০ টাকা, ২ লিটার তেল ৩২৬ টাকা, ১ লিটার তেল ১৬৩ টাকা, রুহআফজা ৩৫০ টাকা থেকে বেড়ে ৫০০ টাকা।

মাংসের বাজারে অসাধু চক্র

সিলেটে মাংসের বাজার নিয়ন্ত্রণ করছে অসাধু চক্র। সুযোগ বুঝে ইচ্ছেমত দাম বাড়িয়ে দেয়। চাহিদা দেখলেই তারা বাজারে কৃত্রিম সংকট তৈরি করে। বিভিন্ন বাজারে গরুর মাংস বিক্রি হয়েছে ৭৫০ থেকে ৮০০ টাকা, খাশির মাংস বিক্রি হয়েছে ১০০০ থেকে ১১০০ টাকা পর্যন্ত। তবে, সোমবার সন্ধার দিকে গরুর মাংস ৭৫০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। মুরগির বাজারে ছিল অস্তিরতা। সোমবার সকালের দিকে ২১০ টাকা কেজি বয়লার মোরগ বিক্রি হলেও সন্ধার দিকে ২২০ থেকে ২৪০ টাকা পর্যন্ত বিক্রি করতে দেখা গেছে। এ ছাড়া মোরগরে হালি একদিন আগে ৪০ টাকা বিক্রি হলেও সোমবার ব্রয়লার মুরগির ডিম ৫০ থেকে ৫৫ টাকা, হাঁসের ডিম ৬০ টাকা থেকে ৬৫ টাকা বিক্রি হয়েছে।

এ ব্যাপারে সিলেটের জেলা প্রশাসক শেখ মোহাম্মদ রাসেল হাসান কালবেলাকে জানান, প্রশাসনের পক্ষ থেকে বাজার নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ গ্রহন করা হয়েছে। ইতোমধ্যে ব্যবসায়ী নেতৃবৃন্দ, ক্র্যাব নেতৃবৃন্দের সঙ্গে মিটিং করা হয়েছে। বাজারে কোনো ধরনের সংকট হবে না। মহানগরে ৫ জন এডিসির নেতৃত্বে বাজার মনিটরিং করা হবে। এ ছাড়া বিভিন্ন উপজেলা ইউএনওদেরও নির্দেশ দেওয়া হয়েছে। ইউনিয়ন পর্যায় পর্যন্ত বাজার মনিটরিং করা হবে।

খেজুরে বিভ্রান্তি

রমজানের অন্যতম অনুসঙ্গ খেজুর। নামে বেনামে বিভিন্ন দেশের নাম ব্যবহার করে ক্রেতাদের পকেট কাটা হচ্ছে। এবার অন্যান্য বছরের তুলনায় সব ধরনের খেজুরে দাম দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত রাখা হচ্ছে। ইরাক থেকে আমদানি করা খেজুর ২০০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। ইরানের মরিয়ম প্রিমিয়াম ৯৫০ থেকে ১০০০ টাকা, সৌদি আরবের জারুয়া ১১০০ টাকা, আলজারিরা খেজুর ৬০০ টাকা, আমেরিকার মেটজুল ১৭০০ টাকা।

তবে, একাধিক ক্রেতা জানান, এ ধরনের নাম দিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়। অধিক টাকা নেওয়ার জন্য তাদের নিজস্ব তৈরি নাম এগুলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১০

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১১

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১২

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৩

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৪

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৫

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৬

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৭

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৮

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৯

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

২০
X