ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ মার্চ ২০২৪, ১২:৩১ এএম
অনলাইন সংস্করণ

‘আঙ্কেল, প্লিজ দাম বাড়াবেন না’, ব্যবসায়ীদের শিক্ষার্থীরা

ফরিদপুরের স্কুল শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
ফরিদপুরের স্কুল শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

‘আঙ্কেল, প্লিজ দাম বাড়াবেন না, আমাদের কষ্ট হয়’, ‘ব্যবসায়ীরা গরিবের বন্ধু, বন্ধুকে বাঁচাতে সাহায্য করুন’, ‘পোশাকের দাম বাড়িয়ে আমাদের ঈদের আনন্দ নষ্ট করবেন না’।

সোমবার (১১ মার্চ) দুপুরে এমনই লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেয় ফরিদপুরের স্কুল শিক্ষার্থীরা।

রমজানে নিত্যপণ্যসহ বিভিন্ন জিনিসের দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজার তদারকিসহ এমন ব্যতিক্রমধর্মী সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করে ফরিদপুর জেলা প্রশাসন।

এসময় বাজার মনিটরিং টিম শহরের নিউমার্কেট এলাকায় ফলের দোকান, পোশাকের দোকান, মুদিদোকান, কাঁচাবাজার, বারি প্লাজা শপিং মল, মাছরাঙা সুপার শপ, আড়ং শপিং মল ঘুরে ঘুরে দাম যাচাই করেন। নিত্যপণ্য অতিরিক্ত দামে বিক্রি করায় জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার ব্যবসায়ীদের সতর্ক করেন। পরে জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, আমরা গরম মসলাসহ কয়েকটি পণ্যের অত্যধিক দাম পেয়েছি। এসব কেউ অতিরিক্ত দামে বিক্রি করলে আগামীকাল থেকে মোবাইল কোর্টের অভিযান শুরু হবে। রমজান উপলক্ষে কোনো জিনিস অতিরিক্ত দামে বিক্রি করা হলে কঠিন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক আরও বলেন, প্রতিটি বাজারে সাদাপোশাকে পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন কাজ করছে। যখন যেখানে অনিয়ম চোখে পড়বে, তখনই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াছীন কবির, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ, জেলা মার্কেটিং অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা স্যানিটারি অফিসার বজলুর রশীদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১০

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১১

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১২

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৩

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৪

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৫

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৬

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৭

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৮

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৯

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

২০
X