বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ১১:৫৪ এএম
আপডেট : ১৩ জুলাই ২০২৩, ১২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

৫ টাকার লোভ দেখিয়ে ২ শিশুকে ধর্ষণের অভিযোগ

কুষ্টিয়া জেলার ম্যাপ।
কুষ্টিয়া জেলার ম্যাপ।

কুষ্টিয়া ৫ টাকার লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে সোবাহান হোসেন (৬০) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। বুধবার (১২ জুলাই) দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর ব্যাপারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই দুই শিশু সম্পর্কে চাচাতো বোন। তারা বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় রাতেই ভুক্তভোগী এক শিশুর বাবা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী এক শিশুর মা বলেন, আমার স্বামী ও দেবর খাজানগরে অটো চালকলের শ্রমিক। দুপুরে তাদের খাবার দিতে আমি মিলে যাই। বাড়িতে আমার ৫ বছর বয়সি ও দেবরের ৩ বছর বয়সি মেয়ে ছিল। এই সুযোগে শিশুদের লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে যায় প্রতিবেশী জমির হোসেনের ছেলে সোবাহান হোসেন। বাড়িতে কেউ না থাকায় সুযোগে মজা (খাবারজাতীয় পণ্য) কিনে দেওয়ার লোভ দেখিয়ে সোবাহান শিশুদের তার নিজ ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে তাদের হাতে ৫ টাকা ধরিয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। বাড়িতে ফিরেই দেবরের মেয়ে মায়ের কাছে ঘটনাটি বলে দেয়। এ ঘটনার পর ভয়ে আমার মেয়ে পালিয়ে থাকে। মেয়েকে খুঁজে বের করে জিজ্ঞাসা করলে এ ঘটনার কথা আমাকে বলে দেয়ে। বিষয়টি নিয়ে সোবাহানের বাড়িতে গেলে তার পরিবারের লোকজন কোনো ব্যবস্থা নেয়নি। পরে মেয়েরা শারীরিকভাবে অসুস্থ অনুভব করায় সন্ধ্যায় তাদের হাসপাতালে ভর্তি করি।

ভুক্তভোগী শিশুর বাবা বলেন, ঘটনার সময় আমি মিলে ছিলাম। বাড়ি থেকে বিষয়টি জানালে আমি আমার ও ভাইয়ের মেয়েকে সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করি। সোবাহানের নামে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেছি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) তাপস কুমার সরকার বলেন, ধর্ষণের অভিযোগ নিয়ে হাসপাতালে দুই শিশুকে ভর্তি হয়েছে। তাদের পরীক্ষা-নিরীক্ষা চলছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) রিপোর্ট পাওয়ার পর বিষয়টি নিয়ে কথা বলা যাবে।

কুষ্টিয়া মডেল থানার ওসি আশিকুর রহমান বলেন, ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামি পলাতক রয়েছে। গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X