টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

টঙ্গীতে শ্রমিক নেতা হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ৭

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

টঙ্গীতে শ্রমিক নেতা শহিদুল ইসলাম শহিদ হত্যা মামলায় গত ২৪ ঘণ্টায় আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে গ্রেপ্তার বেড়ে সাতজনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেল ৩টার দিকে শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ পিপিএম এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন রাইতুল ইসলাম রাতুল (১৯), মো. জুলহাস আলী রকি (২৩), মো. সোহেল হাসান সোহাগ (২৪) ও মো. শাহিনুল ইসলাম শাহীন (২১)। গাজীপুর ও টঙ্গীর বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে এ মামলায় মাজহারুল ইসলাম (৩৫), রাসেল মণ্ডল (৩২) ও মো. হানিফ (৫০) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা স্থানীয় গুটিয়া এলাকায় বসবাস করেন।

উল্লেখ্য বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের গাজীপুর জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম গত ২৫ জুন টঙ্গীর সাতাইশে প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেড কারখানায় বকেয়া বেতন আদায়ের জন্য আন্দোলনরত শ্রমিকদের পক্ষে ভূমিকা রাখতে গিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত হন। শহিদুলের বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের মিঠালু গ্রামে। মামলার সঙ্গে সঙ্গে এক আসামি গ্রেপ্তার হয়। পরে সময় মামলাটি টঙ্গী পশ্চিম থানা থেকে শিল্প পুলিশে স্থানান্তর করা হয়। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ গাজীপুর মামলার তদন্তভার পেয়ে মামলাটিকে বিশেষ গুরুত্ব দিতে মামলার তদারক কমিটি গঠন করে। এই কমিটির সভাপতি হলেন শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১০

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১১

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১২

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৩

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৪

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৫

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৬

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৭

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৮

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৯

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

২০
X