টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বাকির টাকা চাইতে গিয়ে মারধরে দোকানির মৃত্যু

নিহত মোক্তার আহমদ। ছবি : কালবেলা
নিহত মোক্তার আহমদ। ছবি : কালবেলা

কক্সবাজারের টেকনাফে বাকির টাকা চাওয়াকে কেন্দ্র করে পিটুনিতে গুরুতর আহত এক সবজি বিক্রেতা মারা গেছেন। নিহত সবজি বিক্রেতার নাম মোক্তার আহমদ (৫৬)।

রোববার (১৭ মার্চ) ভোরে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত সবজি বিক্রেতা মোক্তার টেকনাফ উপজেলার হোয়াইক্যাং ইউনিয়ন উনছিপ্রাং এলাকার বাসিন্দা। আর অভিযুক্ত বাদশা ওরপে পেটু বাদশা উনছিপ্রাং এলাকার মৌলভী রুস্তমের ছেলে।

নিহত পরিবার সূত্রে জানা যায়, নিহত মোক্তার উনছিপ্রাং এলাকায় সবজি বিক্রি করেন। কিছুদিন আগে একই এলাকার বাসিন্দা বাদশা দোকান থেকে সবজি কিনে নিয়ে যায়। শনিবার (১৬ মার্চ) বকেয়া টাকা চাইতে গেলে বাদশা উত্তেজিত হয়ে পড়ে। এ সময় তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে মোক্তারকে এলোপাতাড়ি চড়থাপ্পড় ও ঘুষি মারেন বাদশা। মারধরের একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার বাড়িতে পৌঁছে দেন।

এরপর মোক্তার শারীরিকভাবে আরও অসুস্থ হয়ে পড়েন। পরে ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত মোক্তারের ছেলে মোস্তফা বলেন, আমার বাবা মারধরের হাত থেকে বারবার আকুতি জানালেও বাদশার হাত থেকে রক্ষা পায়নি। আমরা গরিব। আমাদের বিচার হয় না।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১০

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১১

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১২

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৩

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৪

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৫

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৬

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৭

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

১৮

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

১৯

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

২০
X