মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৩, ০১:১৬ পিএম
আপডেট : ১০ জুন ২০২৩, ০২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

কয়লা নিয়ে মোংলা বন্দরে চীনা জাহাজ

কয়লা নিয়ে মোংলা বন্দরে আসা চীনের পতাকাবাহী জাহাজ। ছবি : সংগৃহীত
কয়লা নিয়ে মোংলা বন্দরে আসা চীনের পতাকাবাহী জাহাজ। ছবি : সংগৃহীত

কয়লা সংকট নিয়ে নানা মহলে আলোচনা চলছে। বন্ধ হয়ে গেছে দুটি বিদ্যুৎকেন্দ্র। এর মধ্যেই বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে চীনের পতাকাবাহী জাহাজ ‘এমভি জে হ্যায়’। শনিবার (১০ জুন) ভোর ৫টায় বন্দরের হাড়বাড়ীয়ায় ভিড়েছে জাহাজটি।

জাহাজ থেকে খালাস করা কয়লা লাইটারেজে করে নেওয়া হচ্ছে তাপবিদ্যুৎকেন্দ্রের নিজস্ব জেটিতে। তারপর তা স্বয়ংক্রিয় পদ্ধতিতে সংরক্ষণ করা হচ্ছে কেন্দ্রটির শেড ও গোডাউনে।

কয়লাবাহী বাণিজ্যিক জাহাজটির শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানি করা ২৬ হাজার ৬২০ মেট্রিক টন জ্বালানি কয়লা নিয়ে জাহাজটি গত ২১ মে ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে মোংলা বন্দরের উদ্দ্যেশে। ১৯ দিনের মাথায় জাহাজটি শুক্রবার রাতে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ায় এসে পৌঁছায়। এরপর সেখান থেকে জাহাজটি শনিবার ভোর ৫টার দিকে বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার-১১ নম্বর অ্যাংকোরেজে ভিড়েছে।

তিনি জানান, এর আগে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানি করা ৩০ হাজার ৫০০ মেট্রিকটন কয়লা নিয়ে গত ২৯ মে মোংলা বন্দরে আসে এমভি বসুন্দরা ম্যাজেস্টি। বন্দরের হারবাড়ীয়ার-৮ নম্বরে নোঙ্গর করে কয়লা গুলো খালাস করে নেওয়া হয় তাপবিদ্যুৎ কেন্দ্রে। এর পূর্বে ১৬ মে ৩০ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে মোংলা বন্দরে আসে এমভি বসুন্দরা ইমপ্রেস নামক আরও একটি জাহাজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

২০২৬ বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

১১

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

১২

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

১৩

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১৪

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১৫

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১৬

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১৭

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১৮

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৯

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

২০
X