বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ১০:২৭ এএম
অনলাইন সংস্করণ

যে দাবিতে এক হলেন রংপুরের আ.লীগ, বিএনপি ও জাপার নেতারা

পীরগাছা রেলস্টেশনে বুড়িমারী এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে একই মঞ্চে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতারা। ছবি : কালবেলা 
পীরগাছা রেলস্টেশনে বুড়িমারী এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে একই মঞ্চে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতারা। ছবি : কালবেলা 

রাজনীতির মাঠে মতবিরোধ-দ্বন্দ্ব চরমে। এর পরেও একটি দাবি আদায়ে এক হয়েছেন রংপুরের পীরগাছার আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীরা। গত ৯ দিন ধরে সদ্য উদ্বোধন হওয়া বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে দলমত নির্বিশেষে সম্মিলিতভাবে আন্দোলন করছেন তারা। এ বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ জনগণ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন বলেন, পীরগাছার সর্বস্তরের মানুষের প্রাণের দাবি বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি। এই দাবিতে আমরা সব দলের নেতাকর্মীরা সাধারণ মানুষদের নিয়ে আন্দোলন করছি। পীরগাছার উন্নয়নে আমরা সবাই এক।

উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙ্গা বলেন, ইতোপূর্বেও রংপুর এক্সপ্রেস যাত্রাবিরতির দাবিতে আমরা সব দল ঐক্যবদ্ধ আন্দোলন করেছিলাম। সফল হয়েছি। এবার বুড়িমারী এক্সপ্রেস ট্রেন যাত্রাবিরতির দাবিতে আবারও এক হয়েছি। ইনশাআল্লাহ এবারও সফল হবো।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু নাসের শাহ মাহবুবার রহমান বলেন, যে কোনো দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। বুড়িমারী এক্সপ্রেস ট্রেন যাত্রাবিরতির দাবি আদায়ে আমরা সব দল ঐক্যবদ্ধভাবে আন্দোলন করছি। আমরা নিশ্চয়ই সফল হবো।

এ দিকে পীরগাছা রেলস্টেশনে যাত্রাবিরতির দাবিতে উদ্বোধনের দিন থেকে প্রতিদিন আসা-যাওয়ার পথে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনকে আটকে রাখছেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা। রোববার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় ও রাত সাড়ে ১০টায় ষষ্ঠ দিনের মতো ট্রেনটিকে ওই স্টেশনে ৩-৪ মিনিট আটকে রাখা হয়।

এ সময় ট্রেন থামাতে পীরগাছা স্টেশন এলাকায় শতশত মানুষ অবস্থান নেয়। এর আগে উদ্বোধনের দিন মঙ্গলবার (১২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ওই স্টেশনে ট্রেনটিকে ৩৫ মিনিট আটকে রাখা হয়।

পরে রেলওয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার আশ্বাসে ছেড়ে দেওয়া হলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন যাওয়া-আসার পথে ন্যূনতম তিন মিনিট ট্রেনটিকে ওই স্টেশনে থামিয়ে রাখার ঘোষণা দেওয়া হয়। ঘোষণা মোতাবেক নাগরিক কমিটির ব্যানারে প্রতিদিন নিয়মিতভাবে ট্রেনটিকে আটকে রাখছেন তারা।

এ বিষয়ে নাগরিক কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙ্গা বলেন, আমাদের ৪ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় গেছেন। আজ (রোববার) আমাদের এমপি টিপু মুনশি ডিও লেটার দিয়েছেন। সোমবার রেলমন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দল দেখা করবেন। আশা করছি, শিগগিরই পীরগাছায় স্টপেজের বিষয়ে পরিপত্র জারি হবে। তবে পরিপত্র না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতা ফাইয়াজ নিহত

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পাশে দাঁড়াতে ফ্রান্সের নতুন উদ্যোগ

৮ জুলাই  / ইতিহাসের এই দিনে উল্লেখযোগ্য ঘটনাবলি

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

ইরানের তেল বিক্রির অনুমতি বাতিলের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

ইরানে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে বার্তা দিল বাহরাইন

বাগবিতণ্ডায় ব্রাজিল সমর্থকের নাক ফাটাল আর্জেন্টিনা সমর্থক

কোয়ার্টারে যে প্রতিপক্ষ পেল মেসির আর্জেন্টিনা

১০

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড

১১

সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারিং নিয়ে নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ

১৩

জয়ের পর কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি, কথা শেষ না করেই চলে গেলেন

১৪

প্রথমার্ধের বিরতিতে গোলশূন্য কলম্বিয়া-সুইজারল্যান্ড

১৫

পিছিয়ে থেকে ফিরে আসা সহজ ছিল না : মেসি

১৬

মিশরের দ্বিতীয় গোল বাতিল নিয়ে তীব্র সমালোচনা, প্রশ্নের মুখে ভিএআর

১৭

রেফারি অন্যায় করেছেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট : জিকো

১৮

এমনও রাতে মেসির চোখে কেন জল?

১৯

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

২০
X