আব্দুর রহিম, জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ১০:৩৯ এএম
অনলাইন সংস্করণ

শরীয়তপুরে প্রথমবারের মতো চাষ হচ্ছে মৌরি

নিজের চাষ করা বারি-২ জাতের মৌরি ক্ষেতে জাজিরার জয়নগরের কৃষক মো. সুলাইমান। ছবি : কালবেলা
নিজের চাষ করা বারি-২ জাতের মৌরি ক্ষেতে জাজিরার জয়নগরের কৃষক মো. সুলাইমান। ছবি : কালবেলা

শরীয়তপুরের জাজিরায় এই প্রথমবারের মতো চাষ হচ্ছে মৌরি। প্রথমবারেই ভালো ফলনের সম্ভাবনায় কৃষকের মুখে হাসি। মসলার জগতে ব্যাপক চাহিদা ও ঔষধিগুণ থাকায় এর গুণাগুণের শেষ নেই। উৎপাদন খরচ যেমন কম তেমনি লাভও বেশি। ক্ষেত ভরে এখন মৌরি ফুলের দৃষ্টিনন্দন দৃশ্য আর ঘ্রাণে মুগ্ধতা ছড়াচ্ছে চারদিক।

মসলার উন্নত জাত ও প্রযুক্তি প্রদর্শনী হিসেবে ১০ শতক জমিতে বারি-২ মৌরি চাষ করেছেন জাজিরার জয়নগরের কৃষক মো. সুলাইমান।

জানা যায়, সবজির পাশাপাশি সাথি ফসল হিসেবে মৌরি চাষ বেশ লাভজনক। চাহিদা থাকায় অধিক মুনাফার আশায় বিকল্প এই ফসল চাষে আকৃষ্ট হচ্ছেন কৃষক। এই ফসল চাষে অতিরিক্ত মুনাফায় কৃষকের ভাগ্যের চাকা ঘুরবে। এ কারণে জাজিরায় আগামী দিনগুলোতে বেশ জনপ্রিয় হয়ে উঠবে এই মৌরি চাষ। এই ফসল পান মসলা হিসেবে ব্যবহার করা হয়। স্থানীয়ভাবে একে গুয়োমুরিও বলা হয়। এখানে এখন বাণিজ্যিকভাবেই চাষ হচ্ছে এই মৌরি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, শীতের সবজি তোলার পর পতিত জমিতে কৃষক কিছু না কিছু করার চেষ্টা করেন। সে চেষ্টা থেকেই মৌরির চাষ হয়ে আসছে। আলাদাভাবে সার সেচ কিছুই লাগে না। এটিকে বোনাস ফসল হিসেবে নিয়েছেন এখানকার চাষিরা। কারণ, শীত মৌসুমে বাঁধা ও ফুল কপি রোপণ করার পর ক্ষেতে সারিবদ্ধভাবে ফাঁকা করে চারা রোপণ করা হয়। ক্ষেত থেকে কপি তোলার পর ক্ষেতেই গাছ বেড়ে ওঠে। এজন্য বাড়তি সার, সেচ ও কীটনাশক ব্যবহার করার প্রয়োজন হয় না ।

সংশ্লিষ্টরা জানান, সুগন্ধযুক্ত উচ্চমূল্যের এই মৌরি দৈনন্দিন রান্নার কাজেও ব্যবহার হচ্ছে। পাঁচ ফোঁড়নের এক ফোঁড়ন মৌরি। এতে ঔষধি গুণও বিদ্যমান। পাইকাররা ক্ষেতসহ কিনে নিয়ে যাচ্ছেন। ফলে কৃষকদের ফসল বিক্রির জন্য দুশ্চিন্তায় পড়তে হয় না।

মৌরি চাষি মো. সুলাইমান কালবেলাকে বলেন, ঢাকা থেকে ডিপ্লোমা করেছিলাম। ফ্যামিলি নিয়ে ঢাকাতেই থাকতাম। কোনো এক কারণে আমরা দেশে চলে আসি। এর পরে একদিন জাজিরায় কৃষি মেলা হচ্ছিল, তখন সেখানে যোগাযোগ করে ১ কেজি বারি মৌরির বীজ সংগ্রহ করে ১০ শতাংশ জমিতে চাষ করি। উৎপাদন খরচ যেমন কম তেমনি লাভও বেশি। আশা করি ফলন ভালো হবে। ভালো ফলন হলে এর চাষ আরও বাড়াব।

উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. রফিকুল ইসলাম কালবেলাকে বলেন, প্রথমবার চাষ হচ্ছে মৌরি। সুগন্ধযুক্ত উচ্চমূল্যের মসলাদার ফসল মৌরি দৈনন্দিন রান্নায় অনেকখানিজুড়ে আছে। পাঁচফোঁড়নের এক ফোঁড়ন মৌরি। বহুগুণে গুণান্বিত এই মসলা। এতে প্রচুর পরিমাণে ঔষধিগুণও বিদ্যমান। বিভিন্ন ধরনের মাছ-মাংসের তরকারি, আচার, পিঠা, নানাধরনের মিষ্টি খাবারে মৌরি ব্যবহৃত হয়। পান মসলা হিসেবেও খুব জনপ্রিয়।

শরীয়তপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপপরিচালক আবুল হোসেন মিয়া কালবেলাকে বলেন, জয়নগর ইউনিয়নের কৃষক মো. সুলাইমান ১০ শতাংশ জমিতে বারি মৌরি চাষ করছেন। মৌরি চাষে কৃষি বিভাগ সার, কীটনাশক, বীজসহ সব ধরনের সহযোগিতা করেছে। আশা করি ফলনও ভালো হবে। ৩ মাস মেয়াদের এ ফসলটি বেলে, বেলে দো-আঁশ মাটিতে ভালো হয়। জমি একটু উঁচু সুনিষ্কাশিত হলে আরও ভালো। মৌরি গাছের পাতা, বীজ, কন্দ, শিকড় কোনো কিছুই ফেলনা নয়।

তিনি আরও বলেন, আমাদের দেশে মৌরির ফল বা বীজ মসলা হিসেবে ব্যবহার করা হয়। ব্যাপক চাহিদা সম্পন্ন মসলা জাতীয় এই ফসলের চাষ বাড়ানো গেলে বিদেশ থেকে আমদানি নির্ভরতা কমিয়ে স্বয়ংসম্পূর্ণের দিকে আমরা আগাতে পারব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে হটিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে ইংল্যান্ড

খোয়াইয়ের বাঁধে ভাঙন, এক রাতেই ভেসে গেল মানুষের ঘর, ফসল ও স্বপ্ন

পানির চাপে গুলশান-শাহজাদপুর লিংক রোডে ধস

সরকারি হলো বান্দরবানের আলোচিত তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

কিউএস আফ্রিকা ফোরাম ২০২৬-এ এআইইউবির অংশগ্রহণ

রাজধানীর ধোলাইখালে ধসে পড়ল সড়ক

অসমাপ্ত বিপ্লব সম্পন্নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাতীয় বিপ্লবী পরিষদ

জানালেন ডিএসসিসি প্রশাসক / নিউমার্কেট-ধানমন্ডির জলাবদ্ধতা নিরসনে নতুন প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী

সিআইপিএস এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার আন্তর্জাতিক স্বীকৃতি

‘মেসিকে ঘুম পাড়িয়ে দেব’, হুংকার ইংলিশ কিংবদন্তির

১০

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ

১১

নারী মরদেহের পোস্টমর্টেমে নারী ডোম নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট

১২

রাশিয়া ও ইরানের ৩ সশস্ত্র সংগঠনকে নিয়ে যুক্তরাজ্যের নতুন সিদ্ধান্ত

১৩

ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার নতুন ডিরেক্টর ড. মাইক মিলার

১৪

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা / ‘ব্যবসা করতে এককালীন ২ কোটি ও মাসে ১০ লাখ চাঁদা দিতে হবে’

১৫

দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টের রুল

১৬

দোয়ারাবাজারে নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

১৭

বঙ্গোপসাগরে নিখোঁজ ট্রলার থেকে ৯ জেলের মরদেহ উদ্ধার

১৮

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / ইসলাম ও মসজিদের নামে আ. লীগ সরকার ‘গর্হিত কাজ’ করেছে

১৯

বগুড়ায় যাচ্ছেন নাহিদ-পাটোয়ারীসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

২০
X