বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০১:০১ পিএম
অনলাইন সংস্করণ
মিয়ানমার সংঘাত

সীমান্ত এলাকায় আজও গুলির শব্দ, ক্ষণে ক্ষণে বিস্ফোরণ

মিয়ানমার সীমান্তঘেঁষা এলাকা। ছবি : কালবেলা
মিয়ানমার সীমান্তঘেঁষা এলাকা। ছবি : কালবেলা

মিয়ানমার সীমান্তঘেঁষা এলাকা কক্সবাজারের টেকনাফের হ্নীলায় আজও গোলাগুলির শব্দ ভেসে আসছে। নাফনদের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে এ সংঘাত চলছে।

স্থানীয়রা জানান, কিছুক্ষণ পরপর ভারী অস্ত্রের গুলির শব্দ পাওয়া যাচ্ছে। একবার শুরু হলে প্রায় আধা ঘণ্টা ধরে গুলি চলছে। ক্ষণে ক্ষণে মর্টার শেলের বিস্ফোরণে কাঁপছে সীমান্তের গ্রামগুলো।

সোমবার (১৮ মার্চ) মধ্যে রাত থেকে উপজেলার হ্নীলা ইউপির ফুলের ডেইল ও ওয়াব্রাং এলাকার দিয়ে পর পর মিয়ানমারের মর্টার শেল বিস্ফোরণ শব্দ ভেসে আসে এপারে। কিছু দিন শান্ত থাকার পর যা রোববার (১৭ মার্চ) রাত ৯টার থেকে শুরু হয়। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার (১৯ মার্চ) সীমান্তের বাসিন্দা ওয়াব্রাং এলাকার কবির আহমেদ বলেন, ‘সোমবার রাত ১২ থেকে বিকট শব্দ আসছে। প্রায় ঘণ্টা দেড়েক চলে গোলাগুলি। এতে বাড়িঘর কেঁপে ওঠে। বাড়ির শিশুরা ঘুম থেকে উঠে যায়। আমরা এলাকাবাসীরা অনেক আতঙ্কে আছি।’

ফুলের ডেইলের বাসিন্দা মোহাম্মদ জুবায়ের হোসেন বলেন, ‘এ ধরনের গোলাগুলির আওয়াজ সব সময় শোনা যায়। তবে আগের চেয়ে আজকে অনেক বেশি আসছে।’

হ্নীলা ইউপির ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম বলেন, ‘রাত ১২টার পর থেকে শুরু হয়েছে এখনও চলমান রয়েছে, বিকট শব্দ আসছে এবং গত রাতে তারাবির নামাজের পরে আমরা পানের দোকান বসেছি। তখন হঠাৎ মিয়ানমারের ওপার থেকে এপারে কয়েকটি গুলির আওয়াজ এসেছে। মনে হয়েছে যেন মাটি কেঁপে উঠেছে।’

হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, ‘পর পর বিকট শব্দ আসছে। আমি নিজেও শুনেছি। গত দুদিন ধরে এমন পরিস্থিতি বিরাজ করছে। রাতে যে পরিমাণ শব্দ শোনা যাচ্ছে, দিনে তেমনটা শোনা যায় না। সীমান্তের মানুষের মধ্যে এখনও উদ্বেগ কাজ করছে।’

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X