লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বিজয় এক্সপ্রেস লাইনচ্যুতির ঘটনায় আটক ৪

বাংলাদেশ পুলিশ লাকসাম রেলওয়ে থানা। ছবি : কালবেলা
বাংলাদেশ পুলিশ লাকসাম রেলওয়ে থানা। ছবি : কালবেলা

আন্তঃনগর বিজয় এক্সপ্রেস লাইনচ্যুতির ঘটনায় ৪ কিশোরকে আটক করেছে পুলিশ। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার তেলীগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (১৯ মার্চ) লাকসাম রেলওয়ে পুলিশ কুমিল্লা আদালতে হাজির করলে আদালত কিশোরদের কারাগারে পাঠায়।

সোমবার (১৮ মার্চ) বিকেলে সহকারী পুলিশ সুপার আতিক আহমদ চৌধুরী ও লাকসাম রেলওয়ে থানার ওসি মুরাদ উল্লাহ বাহারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মাদরাসা পড়ুয়া ৪ কিশোরকে আটক করে।

আটকৃতরা হলেন, কাজী সামির (১৫), কাজী আল আমিন (১৬), শাকিবুল হাসান ফাহিম (১৪) ও আবদুল্লাহ আল মামুন জিহাদ (১৬)।

লাকসাম রেলওয়ে থানার ওসি মুরাদ উল্লাহ বাহার জানান, রোববার (১৭ মার্চ) দুপুর দেড়টার দিকে নাঙ্গলকোটের হাসানপুর রেল স্টেশনের ৩ কিলোমিটার দক্ষিণে তেজের বাজার শিহর নামক স্থানে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৯টি বগি লাইনচ্যুত হয়। ঘটনার আগে কয়েকজন কিশোর রেললাইনের উপর সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল।

তিনি জানান, এ সময় স্থানীয় এক লোক ধাওয়া করলে তারা একটি স্কুল ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি করে ব্যাগের ভেতরে রেললাইনের ৩টি বিয়ারিং প্লেট উদ্ধার করে। ওই সময় ব্যাগের ভেতরে পাওয়া একজনের জন্মনিবন্ধন কপির সূত্র ধরে পুলিশ অভিযানে নামে।

ওসি জানান, ঘটনাটি অধিকতর তদন্ত হচ্ছে। তদন্ত শেষে ঘটনার মূল কারণ জানা যাবে। তাছাড়া, রেলওয়ে কর্তৃপক্ষ রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

কমিটির অন্যান্যরা হলেন, চট্টগ্রাম বিভাগীয় প্রকৌশলী-১ মো. আবদুল হানিফ, সংকেত ও টেলিযোগাযোগ কর্মকর্তা জাহেদ আরেফীন পাটোয়ারী, চট্টগ্রাম বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) সাজিদ হাসান এবং বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ ও ওয়াগন) সজীব হাসনাত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১০

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

১১

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১২

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১৩

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১৪

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১৫

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৬

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৭

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

১৮

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৯

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

২০
X