ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০৭:৪৬ পিএম
আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

‘এট্টা তরমুজ কিনছি বহুতদিন পর পরিবারের সগলরে নিয়ে খাব’

প্রেস ক্লাবের সামনে স্বল্পমূল্যে তরমুজ, আনারস, গরুর মাংস বিক্রি করছেন ডা. কে.এম নাহিদ উল হক। ছবি : কালবেলা
প্রেস ক্লাবের সামনে স্বল্পমূল্যে তরমুজ, আনারস, গরুর মাংস বিক্রি করছেন ডা. কে.এম নাহিদ উল হক। ছবি : কালবেলা

ফরিদপুরে পবিত্র রমজান উপলক্ষে স্বল্প আয়ের মানুষের ক্রয় সামর্থ্যের কথা বিবেচনা করে ডা. কে. এম নাহিদ উল হকের প্রচেষ্টায় স্বল্পমূল্যে গরুর মাংসের পর এখন তরমুজ ও আনারস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। তরমুজ ও আনারস কিনতে এসেছেন চায়ের দোকানি জুলেখা খালা। তিনি বলেন, ‘আমি এট্টা তরমুজ কিনছি ২৫০ টাকা দিয়ে। বহুত দিন পর পরিবারের সগলরে নিয়ে খাব।’

শুক্রবার (২২ মার্চ) সকাল ১০টা থেকে শহরের প্রেস ক্লাবের সামনের মুজিব সড়কে এ কার্যক্রম শুরু করেন। তরমুজ ও আনারস প্রতিদিনই বিক্রি করা হবে বলে জানা গেছে। ব্যতিক্রমধর্মী আয়োজনের প্রথম দিনে অসংখ্য ক্রেতার ভিড় লক্ষ্য করা গেছে। সাধারণ ক্রেতারা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।

৩ থেকে সাড়ে ৩ কেজি ওজনের প্রতি পিস তরমুজ ১০০ টাকা এবং ৫ থেকে ৬ কেজি ওজনের প্রতি পিস বিক্রি করা হচ্ছে দুইশ টাকা। এছাড়াও আনারস প্রতি পিস বিক্রি করা হচ্ছে ৩০ টাকা দরে। এ কার্যক্রম চলবে ঈদের আগের দিন পর্যন্ত।

তরমুজ কিনতে আসা অটোচালক ছিরু খান বলেন, ‘রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করি। ফলের দাম বেশি হওয়ায় রোজা থেকে ফল দিয়ে ইফতারি করা সম্ভব হয়ে ওঠে না। কম দামে তরমুজ বিক্রি হচ্ছে শুনে একটি তরমুজ নিয়েছি। দাম নিয়েছে ১০০ টাকা, ওজন আড়াই কেজি।’

পোশাক ব্যবসায়ী তমাল মৃধা বলেন, ‘যে মূল্যে তরমুজ এখান থেকে কিনেছি, বাজার মূল্যের অর্ধেক। এছাড়া দুটি আনারস নিয়েছি ৬০ টাকা দিয়ে। আমরা ব্যবসায়ীরা যে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করি এটা কিন্তু প্রমাণিত হয়েছে। রোজার মধ্যে স্বল্প দামে তরমুজ কিনতে পারা এটা বিশেষ পাওয়া।

স্বল্পমূল্যে মাংস ও ফল বিক্রির উদ্যোক্তা ডা. নাহিদ উল হক বলেন, ‘আমার কাছে বিভিন্ন রোগী চিকিৎসা নিতে আসেন। দরিদ্র রোগীরা তাদের কষ্টের কথা বলেন আমাকে। তাদের কষ্টের কথা শুনেই রমজান মাসে স্বল্পমূল্যে মাংস, তরমুজ ও আনারস বিক্রির উদ্যোগ নিয়েছি। সমাজের অন্যান্য ব্যক্তিকেও এ কাজে এগিয়ে আসার আহ্বান জানাই।’

তিনি আরও বলেন, ‘এর আগে ৫০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করেছি। আজও লক্ষ্মীপুর এলাকায় ৫০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করছি। পাশাপাশি স্বল্পমূল্যে তরমুজ ও আনারস বিক্রি শুরু করেছি। ঈদের আগের দিন পর্যন্ত এ উদ্যোগ অব্যাহত রাখা হবে।’

এর আগে রোববার (১৭ মার্চ) জেলা আওয়ামী লীগের কার্যালয়ে তিনি রমজান মাসব্যাপী গরুর মাংস ৫০০ টাকায় বিক্রির উদ্যোগ শুরু করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১০

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১১

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১২

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১৩

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৪

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৫

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৬

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৭

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৮

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৯

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

২০
X