নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০২:২৯ এএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ছাত্রলীগের নারায়ণগঞ্জ জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২২ মার্চ) রাতে বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষতির ছাত্রলীগের দলীয় প্যাডের বিজ্ঞপ্তিতে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। একইসঙ্গে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ছাত্র সমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করতে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

পদ প্রত্যাশীদের আগামী ২৪ মার্চ থেকে ২ এপ্রিল প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সেলে জীবন বৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এর আগে দীর্ঘ ৭ বছর পর ২০১৮ সালের ১০ মে আজিজুর রহমান আজিজকে সভাপতি ও আশরাফুল ইসলাম র‌্যাফেল প্রধানকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের ২ সদস্য কমিটি ঘোষণা করা হয়। পরে ২০১৯ সালের ২৮ জুলাই ১৮৮ সদস্যবিশিষ্ট কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের

উপসাগরে তীব্র উত্তেজনা, যুক্তরাষ্ট্রের হামলায় ৭ সেনা হারাল ইরান

কৃষিকাজে ব্যবহার করা প্যারাকুয়াট নিষিদ্ধ করছে ভারত

দলিল লেখক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

যাত্রীবেশে নারীকে কুপিয়ে ছিনতাই, হোতাসহ গ্রেপ্তার ২

ভারতের চেয়ে বাংলাদেশের পাট উন্নত: ভারতের কৃষিমন্ত্রী

স্থানীয় নির্বাচন / এবার মাঠকর্তাদের ভোটকেন্দ্র ঠিক করতে বলছে ইসি

ইন্ডাস্ট্রি বাদ দিলেও হার মানেননি গোবিন্দ

‘‎সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে’ 

সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলনে নিষেধাজ্ঞা

১০

পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

খালে গোসল করতে নেমে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

১২

রাজধানীতে শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধ

১৩

বিআইএন নিবন্ধন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে এনবিআরের চিঠি

১৪

বন্যা মোকাবিলায় সরকার সমন্বিতভাবে কাজ করেছে: ত্রাণমন্ত্রী

১৫

বন্যা-পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

১৬

হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সচিব জিয়াউল 

১৭

যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

১৮

রাতারাতি ঢাকাকে বদলানো সম্ভব নয়, মেয়র-প্রশাসকও অসহায়: মির্জা ফখরুল

১৯

ব্যাংক খাতে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৭৪ শতাংশ

২০
X