সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে বাবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আশুলিয়া থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. বিজয় ইসলাম সাগর। ছবি : কালবেলা
আশুলিয়া থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. বিজয় ইসলাম সাগর। ছবি : কালবেলা

সাভারে জমিসংক্রান্ত বিরোধের জেরে নারী ও শিশুসহ চারজনকে মারধরের ঘটনায় বাবাসহ আশুলিয়া থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় উত্তর গাজীরচট ভূইয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন গাজীরচট এলাকার বাসিন্দা ছাত্রলীগ নেতা মো. বিজয় ইসলাম সাগর ও তার বাবা মো. সিরাজুল ইসলাম খান।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে মারধরের ঘটনা ঘটেছে। শুক্রবার ভুক্তভোগী তারিন আক্তার নুপুর মামলা করেছেন। মামলায় আসামি বিজয় ইসলাম সাগর ও তার বাবা সিরাজুল ইসলাম খানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, দুপক্ষের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে ভুক্তভোগীর শিশুসন্তান রায়হান রহমান আসামিদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তাকে মারধর করেন সাগর। তার চিৎকারে বাবা মো. রাজিব মোল্লা, মা তারিন আক্তার নুপুর ও নানি তারানা বেগম এগিয়ে আসলে তাদের লাঠি ও রড দিয়ে পেটায় আসামিরা।

এ সময় ভুক্তভোগীদের পিঠে, পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। মারধরের পর হত্যার হুমকিও দেওয়া হয়েছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

‘আমার বন্ধু মহাজাদু জানে’

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

১০

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

১১

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

১২

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

১৩

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবেন আদালত: তথ্য উপদেষ্টা

১৪

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

১৫

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

১৬

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

১৭

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

১৮

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৯

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

২০
X