সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক খুন

নিহত রবিউল হোসেন ছোটন। ছবি : কালবেলা
নিহত রবিউল হোসেন ছোটন। ছবি : কালবেলা

ফেনীর সোনাগাজীতে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে দোকানির ছুরিকাঘাতে রবিউল হোসেন ছোটন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (২৪ মার্চ) ইফতারের পূর্ব মূহুর্তে উপজেলার মতিগঞ্জ বাসষ্ট্যান্ডের ছাপওয়ান ষ্টোরের সামনে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ দোকান কর্মচারী মামুনকে আটক করেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী থেকে জানা যায়, মতিগঞ্জ বাসষ্ট্যান্ডের ছাপওয়ান ষ্টোরের মালিক মো. নিলয় ক্রেতা রবিউল হোসেন ছোটনের নিকট পাওনা টাকা চাইলে তাদের মধ্যে বাকবিতণ্ডায় হয়। এ সময় নিলয়কে এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকে ছোটন। পরে নিলয় তার বড় ভাই আরিফুল ইসলাম হৃদয়কে ফোনে বিষয়টি জানায়। পরে সে ঘটনাস্থলে আসলে ছোটন তাকেও মারধর করে। একপর্যায়ে হৃদয় দোকানে থাকা ছুরি নিয়ে ছোটনের বুকে-পেটে উপর্যপুরি কুপিয়ে আহত করে। স্থানীয়রা ছোটনকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রবিউল হোসেন ছোটন উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের রমজান আলী মেস্তরী বাড়ির মৃত কালা মিয়ার ছেলে। রবিউল হোসেন ছোটনের বড় ভাই জাফর উল্লাহর স্ত্রী বিবি আমেনা বলেন, টাইগার বাবুলের পোলা আমার ভাইরে মেরে ফেলছে। আমি হৃদয় ও নিলয়ের ফাঁসি চাই।

অভিযুক্ত আরিফুল ইসলাম হৃদয় ও মো. নিলয় একি গ্রামের লাল খান মিয়া বাড়ির মো. বাবুল প্রকাশ টাইগার বাবুলের ছেলে।

সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় জানান, দোকানি নিলয় ও তার বড় ভাই হৃদয়ের সঙ্গে পাওনা টাকা নিয়ে ছোটনের দ্বন্দ্ব হয়। এ ঘটনার জেরে ছোটন দোকানীদের মারধর করে। একপর্যায়ে হৃদয়ের ছুরিকাঘাতে ছোটন আহত হলে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় দোকান কর্মচারী মামুনকে আটক করা হয়েছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

১০

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১১

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১২

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১৩

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১৪

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১৫

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

১৬

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

১৭

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

১৮

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

১৯

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

২০
X