মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
বরিশাল ব্যুরো
প্রকাশ : ২৫ মার্চ ২০২৪, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা সেনানিবাসে চলছে সমরাস্ত্র প্রদর্শনী

শেখ হাসিনা সেনানিবাসে সাত দিনব্যাপী সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করছেন ৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা। ছবি : কালবেলা
শেখ হাসিনা সেনানিবাসে সাত দিনব্যাপী সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করছেন ৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা। ছবি : কালবেলা

পটুয়াখালীর লেবুখালী শেখ হাসিনা সেনানিবাসে সাত দিনব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী শুরু হয়েছে। রোববার (২৪ মার্চ) সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা। পরে তিনি প্রদর্শনীর স্টলগুলো পরিদর্শন করেন।

মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা বলেন, ‘শেখ হাসিনা সেনানিবাস বর্তমানে সেনাবাহিনীকে অস্ত্রশস্ত্রে আরও আধুনিক করেছে।’

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। এ ছাড়া বরিশাল ও পটুয়াখালীর জেলা প্রশাসক, র‌্যাব ৮ এর সিইওসহ সামরিক কর্মকর্তা, পটুয়াখালী ও বরিশাল জেলার অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পটুয়াখালীর শেখ হাসিনা সেনানিবাসের এই সমরাস্ত্র প্রদর্শনী চলবে আগামী ৩০ মার্চ পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জনসাধারণের জন্য এ প্রদর্শনী উন্মুক্ত থাকবে।

প্রথমবারের মতো বরিশাল এরিয়ায় এ প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রদর্শনীতে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন আর্মস এবং সার্ভিলেন্সের কার্যক্রম, মহান মুক্তিযুদ্ধ, শেখ হাসিনা সেনানিবাসের সংক্ষিপ্ত ইতিহাস, দেশ ও জাতি গঠনে সেনাবাহিনীর ভূমিকা, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস ও সাফল্য এবং সেনাবাহিনীতে ব্যবহৃত বিভিন্ন ধরনের অস্ত্র প্রদর্শন করা হয়েছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১০

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১১

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১২

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৩

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৪

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৫

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৬

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৭

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৮

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৯

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

২০
X