বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৪, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

চুরি করে পালানোর সময় গ্রেপ্তার ৮

চুরি করে পালানোর সময় ডিবির হাতে গ্রেপ্তার চোরচক্রের আটজন। ছবি : কালবেলা
চুরি করে পালানোর সময় ডিবির হাতে গ্রেপ্তার চোরচক্রের আটজন। ছবি : কালবেলা

সিরাজগঞ্জে চুরি করে পালিয়ে যাওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশাসহ আটজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

সোমবার (২৫ মার্চ) ভোরে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাঁতী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আটজন হলেন- উল্লাপাড়ার হাটিকুমরুল ইউনিয়নের তারুটিয়া গ্রামের সবুজ আলী, মো. আসিফ ওরফে রিফাত, মো. জিহাদ হাসান আসলাম, জিহাদ ইসলাম, সিয়াম মন্ডল, মো. আশরাফুল সরকার, সেলিম খান ওরফে নয়ন ইসলাম এবং সলঙ্গা থানার বাসুদেবকোল গ্রামের বাসিন্দা মো. রবিউল হাসান।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি মো. জুলহাজ উদ্দীন কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার ভোরে চন্ডিদাসগাঁতী বাজার এলাকায় চেকপোস্টে ডিউটি চলাকালীন সংঘবদ্ধ চোরচক্রটি দুটি অটোরিকশা নিয়ে পালিয়ে যাচ্ছিল। এ সময় একটি অটোরিকশায় থাকা আটজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে অটোরিকশা ও দুটি পানির মোটর জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, অপর অটোরিকশা নিয়ে বাকিরা পালিয়ে গেছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব: রাকসু ভিপি

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

১০

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১২

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১৩

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৪

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৫

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৬

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৭

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৮

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৯

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

২০
X