যশোর ব্যুরো
প্রকাশ : ২৫ মার্চ ২০২৪, ০৭:৪৫ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৪, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

মেয়েকে নিয়ে ট্রেনের নিচে মায়ের ঝাঁপ, পাশে পড়েছিল কেক

যশোরে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা-মেয়ের আত্মহত্যা। ছবি : কালবেলা
যশোরে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা-মেয়ের আত্মহত্যা। ছবি : কালবেলা

যশোরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা-মেয়ে আত্মহত্যা করেছে। সোমবার (২৫ মার্চ) বিকেল ৩টার দিকে সদর উপজেলার চুড়ামনকাটির পোলতাডাঙ্গা শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোর সদর উপজেলার বড় হৈবতপুর গ্রামের লাকি বেগম ও তার মেয়ে সুমাইয়া খাতুন মিম।

যশোর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মনিতোষ বিশ্বাস কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ট্রেনে কাটা মা-মেয়ের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। তবে কী কারণে মেয়েকে নিয়ে ওই নারী আত্মহত্যা করলেন তা এখনো জানা যায়নি।

স্থানীয়রা জানান, সোমবার বিকাল ৩টার দিকে লাকি বেগম তার মেয়ে মিমকে সঙ্গে নিয়ে চুড়ামনকাটির পোলতাডাঙ্গা শ্মশানঘাট এলাকার রেললাইনের কাছে আসেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি যাচ্ছিল। মেয়েকে নিয়ে লাকি বেগম এই ট্রেনের নিচে ঝাঁপ দেন।

প্রত্যক্ষদর্শী চুড়ামনকাটির পোলতাডাঙ্গা এলাকার সাখাওয়াত হোসেন বলেন, বিকেলে লাকি বেগম তার মেয়েকে নিয়ে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেন। ট্রেনটি চলে যাওয়ার পর মরদেহ দুটি পড়ে থাকতে দেখি।

নিহতের ছোট বোন রোজিনা খাতুন বলেন, আমি জানতাম আপা সকালে ডাক্তার দেখাতে যশোর শহরে গেছেন। পরে বোনের মোবাইল থেকে ফোন করে জানানো হয়, তারা ট্রেনে কেটে মারা গেছে। তবে কী কারণে তারা আত্মহত্যা করেছে তা জানি না।

তিনি বলেন, বোনের দুই জায়গায় বিয়ে হয়েছিল। দুই সংসারই ভেঙে গেছে। তিনি মেয়েকে নিয়ে সাতমাইল এলাকায় ভাড়া থাকতেন।

স্থানীয় সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সেলিম হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী মেয়েকে সঙ্গে নিয়ে আত্মহত্যা করেছেন। কী কারণে তারা আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি।

তিনি আরও বলেন, মরদেহের পাশে একটি জন্মদিনের কেক, মোবাইল ফোন ও দুটি ভ্যানিটি ব্যাগ পাওয়া গেছে। মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে বিএসএফের পুশইন অপচেষ্টা ভেস্তে দিল বিজিবি

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

১০

কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

১১

জামালপুর–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১২

মালয়েশিয়ায় ৭ বছর পর মুক্তি পেল দুই বাংলাদেশি 

১৩

গ্রাহকদের কোটি টাকা নিয়ে ব্যাংকের ক্যাশিয়ার লাপাত্তা

১৪

করমুক্ত আয়সীমা বাড়িয়ে অর্থবিল পাস

১৫

তিস্তা প্রকল্পে ভারতের উদ্বেগ, জবাবে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের

১৬

নাসিরের কাঁধে উঠে তামিমার খুনসুটি

১৭

ভারতীয় ভিসা চালু, ইমিগ্রেশনের অপেক্ষায় উত্তরাঞ্চলের হাজারো মানুষ

১৮

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

১৯

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

২০
X