দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

স্থাপত্যশৈলীর অন্যতম নিদর্শন গুনাইঘর সাত গম্বুজ মসজিদ

গুনাইঘর বায়তুল আজগর সাত গম্বুজ মসজিদ। ছবি : কালবেলা
গুনাইঘর বায়তুল আজগর সাত গম্বুজ মসজিদ। ছবি : কালবেলা

গুনাইঘর বায়তুল আজগর সাত গম্বুজ মসজিদ। কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা সদর থেকে ২ কিলোমিটার পশ্চিমে গুনাইঘর গ্রামে এটি অবস্থিত। এই সাত গম্বুজ মসজিদটি তৈরি করতে ৩৫ জন শ্রমিক টানা আড়াই বছর কাজ করেন। ২০০২ সালের ১০ জুলাই কাজ শুরু হয়ে ২০০৫ সালের ১৪ জানুয়ারি মসজিদটির নির্মাণকাজ শেষ হয়। সে সময় মসজিটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা।

মসজিদটির ভেতরে, বাইরে ও বারান্দায় রয়েছে বাংলা ও আরবি হরফে লেখা শতাধিক ক্যালিওগ্রাফি। সাত গম্বুজ এই মসজিদটি দেখতে দেশের বিভিন্নস্থান থেকে শত শত দর্শনার্থী ছুটে আসেন। চোখজুড়ানো এই মসজিদের ক্যালিগ্রাফি, কারুকাজ ও নকশার সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে।

শীতাতপ নিয়ন্ত্রিত এ মসজিদটির দৈর্ঘ্য ৪৮ ফুট ও প্রস্থ ৩৬ ফুট। এর চার কোণায় ৮০ ফুট উচ্চতার ৪টি মিনার রয়েছে। রয়েছে ৭টি গম্বুজ। মসজিদের ভেতরের অংশে এক সঙ্গে শতাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এ ছাড়া মূল অংশের বাইরে নামাজ আদায় করতে পারেন অসংখ্য মুসল্লি। মসজিদের বাইরে রয়েছে আলোকসজ্জার ব্যবস্থা। মসজিদে লেখা ‘আল্লাহু’ শব্দটি রাতের অন্ধকারে তাঁরার মতো জ্বলতে থাকে। যা আশপাশের কয়েক কিলোমিটার এলাকা থেকেও দেখা যায়। মসজিদটির পেছনের রয়েছে দৃষ্টি নন্দিত একটি শিশু পার্ক, ফুলের বাগান ও একটি জলধারা।

মসজিদ নির্মাণে রয়েছে আধুনিক সমৃদ্ধ স্থাপত্যকলার নিদর্শন। মসজিদের ভেতর ও বাইরে আরবি হরফে লেখা রয়েছে আয়তুল কুরছি, সুরা আর রহমান ও চার কুল। মসজিদের কারুকাজ করা হয়েছে ইসলামী স্থাপত্য মোঘল, তুর্কি ও পারস্যের সংমিশ্রণে। মসজিদটি তৈরিতে ৩শ ৫০ মণ চিনামাটির টুকরো ও দুশটি গ্লাস ব্যবহার করা হয়েছে।

গুনাইঘর মসজিদের খতিব মাওলানা গাজী মুহাম্মাদ ইয়াকুব ওসমানী বলেন, মসজিদটি নির্মাণের দিক থেকে বাংলাদেশ অদ্বিতীয়। যার চারপাশে কাঁচের গ্লাসে কারুকাজ করা। সুরা ইয়াসিন, আর রহমান, আয়াতুল কুরসি ও কোরআনের বিভিন্ন ফজিলতপূর্ণ আয়াতগুলো শুধু কাঁচের মাধ্যমে নকশা করা হয়েছে। মসজিদটি দেখতে বহু মানুষ অনেক দূর-দূরান্ত থেকে এখানে আসেন। মসজিদটির নয়নাবিরাম দৃশ্য মানুষকে অনুপ্রাণিত ও ধর্মের দিকে উৎসাহিত করে।

গুনাইঘর মসজিদটির প্রতিষ্ঠাতা সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি। আর স্থপতি ছিলেন শাহীন মালিক এবং কারুকাজ ও নকশা করেছেন স্থাপতি আরিফুর রহমান। দেবিদ্বারের ইতিহাস ও ঐতিহ্যের মিশে আছে মসজিদটি। শেষ বিকালের সূর্যের আলোতে শুভ্র মসজিদটি ঝলমল করে ওঠে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপুল ইয়াবাসহ মাদক চক্রের চার সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ

সন্ধ্যা ৭টায় শপথ নেবেন চট্টগ্রাম-২ আসনের বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর

মৌলভীবাজারে পানিবন্দি ১৫ হাজার মানুষ

ইরানের হরমুজ তীরবর্তী বন্দরে একাধিক বিস্ফোরণ

বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে যেতে পারেন যারা

বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট

তিন পার্বত্য জেলায় বন্যা-ভূমিধস মোকাবিলায় কন্ট্রোল রুম চালু

ইরানের ১৭০টি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা, নিহত ১৪

রিভেরি স্কুল চালাবে রিভেরি ফাউন্ডেশন আর ইশতিয়াক সাদেকের এইস

১০

লামায় পানিবন্দি ৩০ হাজার মানুষ, যোগাযোগ বিচ্ছিন্ন

১১

পর্তুগালের নতুন কোচ হচ্ছেন হোর্হে জেসুস, বেড়ে গেল রোনালদোর খেলার সম্ভাবনা

১২

দেশের সব মাদ্রাসা নিয়ে জরুরি নির্দেশনা

১৩

৫১ বছরে কনকর্ড: বাংলাদেশের অবকাঠামো ও আধুনিকায়নের গৌরবময় পথচলা

১৪

রেললাইনের পাশ থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

১৫

কারানের সেঞ্চুরিতে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল জিম্বাবুয়ে

১৬

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ফরেন ল্যাংগুয়েজ সেন্টারের উদ্বোধন

১৭

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

১৮

দক্ষ মানবসম্পদ গড়তে ড্যাফোডিলের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগ

১৯

পাল্টাপাল্টি হামলায় আবারও অনিশ্চয়তায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি

২০
X