ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ১২:২০ পিএম
অনলাইন সংস্করণ

পিতৃত্ব অস্বীকার করায় যুবদল নেতা কারাগারে

যুবদল নেতা হিরন মৃধা। ছবি : কালবেলা
যুবদল নেতা হিরন মৃধা। ছবি : কালবেলা

ঝালকাঠিতে যুবদল নেতা হিরন মৃধাকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। পিতৃত্ব অস্বীকার ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগে বাদী নাবালক পুত্র মো. আব্দুল্লাহ মৃধার পক্ষে মা আয়েশা আক্তার সুমা রাজাপুর সহকারী ও পারিবারিক আদালতে মামলাটি দায়ের করেন।

মামলায় গত ১৮ মার্চ আদালত যুবদল নেতা হিরন মৃধার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় শহরের কুমারপট্টিতে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার (২৬ মার্চ) পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান আদালত।

বাদীপক্ষ ও মামলার বিবরণে জানা গেছে, রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নারিকেল বাড়িয়া গ্রামের মৃত আব্দুল জলিলের মেয়ে আয়েশা আক্তার সুমার সঙ্গে ২০২০ সালের ১২ অক্টোবর বিয়ে হয় মো. মোকছেদ আলী মৃধার ছেলে যুবদল নেতা হিরন মৃধার। তবে মাত্র দু’মাস সংসার করার পর একই বছর ৭ ডিসেম্বর হিরন মৃধার সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। কিন্তু এরই মধ্যে স্ত্রী আয়েশা আক্তার সুমা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে ২০২১ সালের ২০ আগস্ট সাবেক ওই দম্পতির ঘরে ছেলে সন্তানের জন্ম হয়। তার নাম রাখা হয় মো. আব্দুল্লাহ মৃধায়। তবে হিরন মৃধাকে বারবার সংবাদ পাঠানো সত্ত্বেও তিনি ছেলে কোনো খোঁজখবর বা ভরণপোষণ দেননি। একপর্যায়ে সন্তানকে অস্বীকার করায় গত ২২ সেপ্টেম্বর খোরপোষের দাবিতে আদালতে এ মামলা দায়ের করা হয়।

মামলার শুনানি শেষে ২০২৩ সালের ১৯ নভেম্বর রাজাপুর সহকারী ও পারিবারিক আদালত হিরন মৃধাকে দোষী সাবস্ত্য করে ছেলে মো. আব্দুল্লাহ মৃধার পক্ষে ১ লাখ ৩৫ হাজার টাকা ডিক্রি ঘোষণা করে রায় প্রদান করেন। আদালতের রায় পালন না করায় বাদীপক্ষ চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি একই আদালতে ডিক্রি জারি (নং-২/২৪ইং) মামলা করে। এ মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার বাদী নাবালক হওয়ায় তার পক্ষে মা আয়েশা আক্তার সুমা বলেন, বিবাহবিচ্ছেদ হওয়ার আগে আমার গর্ভে সন্তান ছিল। ছেলে জন্মের পরে তাকে বিভিন্ন মাধ্যমে বহুবার জানানো হলেও সে সন্তানের কোনো খোঁজখবর বা ভরণপোষণ দেয়নি। পরে বাধ্য হয়ে আদালতে মামলা দায়ের করি।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

ভৈরবে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

দাম্পত্য কলহ ও ঋণের চাপ, প্রাণ দিলেন ইউপি সদস্য

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, আগ্নেয়াস্ত্র ও ভারতীয় রুপি উদ্ধার

সময় বেঁধে সিএনজি স্টেশন মালিকদের কর্মসূচি প্রত্যাহার

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

বিশ্বকাপ ফাইনালের রেফারির হঠাৎ অবসর

মন্তব্যকারীদের অফিসে এসে কথা বলার আহ্বান ওমর সানীর

১০

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

১১

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

১২

১২ দলীয় জোটে তীব্র অসন্তোষ: ২ দলকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত

১৩

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নতুন সংশোধনী বিল লোকসভায়, বিরোধীদের হট্টগোল

১৪

পেস্টের রাসায়নিক এড়াতে চান? দাঁতের সুরক্ষায় ফিরুন মিসওয়াকে

১৫

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

১৬

পিরলো কি কোচ হচ্ছেন ইতালির? স্পষ্ট করলেন নিজেই

১৭

ঢাকায় ‘অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো’র তারিখ ঘোষণা 

১৮

তথ্যের প্রবাহ থেকে অপতথ্য ফিল্টারিং করা এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

১৯

হাতিয়ায় প্রথমবার অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে বাঁচল শিশুর প্রাণ

২০
X