ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ১২:০১ পিএম
আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ
পদ্মা সেতু রেলপথ

পরীক্ষামূলক ভাঙ্গা-যশোর ছুটল দ্রুতগতির ট্রায়াল ট্রেন

পরীক্ষামূলক মালবাহী দ্রুতগতি সম্পন্ন ট্রায়াল ট্রেন। ছবি : কালবেলা
পরীক্ষামূলক মালবাহী দ্রুতগতি সম্পন্ন ট্রায়াল ট্রেন। ছবি : কালবেলা

পদ্মা সেতু রেলপথ আরও একধাপ এগিয়ে গেল। ভাঙ্গা-রূপদিয়া যশোরে ছুটল পরীক্ষামূলক মালবাহী দ্রুতগতি সম্পন্ন ট্রায়াল ট্রেন। ফরিদপুরের ভাঙ্গা জংশন থেকে যশোরের রূপদিয়ার উদ্দেশে ছেড়ে গেছে একটি পরীক্ষামূলক ট্রায়াল ট্রেন। যার দূরত্ব ৮৭ কিলোমিটার।

শনিবার (৩০ মার্চ) সকাল ৮টা ৫৫ মিনিটে ভাঙ্গা জংশন থেকে ট্রেনটি ছেড়ে যায়। ওই ট্রেনের চালক হিসেবে রয়েছেন মো. সাখাওয়াত হোসেন।

এ বিষয়ে ভাঙ্গার জংশন মাস্টার হাসিবুর রহমান জানান, পদ্মা সেতুর এই রেল প্রকল্প ট্রেন চলাচলে উপযোগী কিনা সে বিষয়ে দেখার জন্যই এই প্রথম পরীক্ষামূলক ট্রায়াল করা হচ্ছে। আজ উচ্চগতিসম্পন্ন পরীক্ষামূলক দুটি ট্রায়াল ট্রেন চলবে। তার মধ্যে সকালে মালবাহী ট্রায়াল ট্রেন ছেড়ে যায় ৮টা ৫৫ মিনিটে দ্বিতীয়টি দুপুর ১২টার দিকে যশোরের রূপদিয়ার উদ্দেশে ছেড়ে যাবে। এই দুটি পরীক্ষামূলক ট্রায়াল বিভিন্ন গতিতে চালানো হবে বলে জানান তিনি।

জংশন মাস্টার আরও বলেন, কোথাও ৮০, ১০০, ১১০ ও ১২০ কিলোমিটার গতিতে চালিয়ে পরীক্ষা করা হবে। যশোর পৌঁছাতে আনুমানিক সময় লাগতে পারে এক থেকে দেড় ঘণ্টা। এসব ট্রেন ট্রায়াল করে আবার ফিরে আসবে ভাঙ্গায় অর্থাৎ আপডাউন করবেন। এভাবে আজ এবং আগামীকাল এই দুদিন পরীক্ষামূলক ট্রায়াল করবেন। পদ্মা সেতু প্রকল্পের (সিআরইসি) কোম্পানি এর আয়োজন করেন। সবকিছু উপযোগী হলে এরপর ট্রেন কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করবে সিআরইসি কোম্পানি।

স্থানীয়রা জানান, আগে আমাদের ভাঙ্গা থেকে ফরিদপুর-রাজবাড়ী হয়ে যশোর পৌঁছাতে সময় লাগত যেখানে ৪ থেকে ৫ ঘণ্টা। সেখানে আমাদের নতুন রেললাইন চালু হলে ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে মাত্র এক ঘণ্টা। আমাদের ভাঙ্গা এলাকার জন্য একটা আশীর্বাদ। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি না হলে এই স্বপ্ন বাস্তবায়ন হতো না।

পরীক্ষামূলক ট্রেন যাত্রায় সবকিছু পর্যবেক্ষণ করছেন সেনাবাহিনী, রেল ও সিআরইসি প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নতুন রেললাইন চালু হওয়ার সুবাদে রেললাইনের আশপাশের মানুষের মধ্যে চলছে উৎসবের আমেজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১০

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১১

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১২

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৩

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৪

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৫

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৬

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১৮

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১৯

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

২০
X