রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১০ জুন ২০২৩, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

পদ্মায় গোসলে নেমে দুই কলেজছাত্র নিখোঁজ

রাজশাহীর পদ্মা নদী।
রাজশাহীর পদ্মা নদী।

রাজশাহীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে খন্দকার রিফাত (১৯) ও গোলাম সারোয়ার সায়েম (১৯)নামে দুই কলেজ শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। শনিবার (১০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর শ্রীরামপুরে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস রাজশাহী সদর দপ্তরের দুটি ডুবুরি ইউনিট তাদের উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে। তবে সন্ধ্যা ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ খন্দকার রিফাত নগরীর দরগাপাড়া এলাকার মৃত গাজী মঈন উদ্দিনের ছেলে এবং গোলাম সারোয়ার সায়েম একই এলাকার সাইদুর রহমানের ছেলে। এ ছাড়া তারা দুজন রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী এবং তারা দুজনই বন্ধু। স্থানীয়রা জানান, সকালে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মোট ৯ জন শিক্ষার্থী নগরীর শ্রীরামপুর এলাকায় পদ্মার চরে ফুটবল খেলতে যায়। ফুটবল খেলা শেষ করে বেলা সাড়ে ১১টার দিকে তারা পদ্মায় গোসল করতে নামেন। পদ্মার কিনারায় নামলেও পরে স্রোতের তোড়ে ওই দুই শিক্ষার্থী দূরে ভেসে যান।

এ সময় অন্য সহপাঠীরা জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ ফোন দেন। এরপর ফায়ার সার্ভিস রাজশাহী সদর দপ্তরের কর্মী ও ডুবুরিরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। কিন্তু তখনো তাদের সন্ধান মেলেনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রৌফ জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের মোট পাঁচজন ডুবুরি বর্তমানে উদ্ধার কাজ চালাচ্ছেন। তাদের পাশাপাশি স্থানীয়রাও নৌকার মাঝিদের নিয়ে নদীতে তল্লাশি অভিযান চালাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করে রাজশাহী নৌ-পুলিশের ওসি শাহরিয়ার রেজা জানান, নিখোঁজ কলেজ শিক্ষার্থী সায়েম ও রিফাতকে না পাওয়া পর্যন্ত উদ্ধারকাজ চলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

১০

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

১১

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১২

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১৩

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১৪

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১৫

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৬

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৭

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৮

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৯

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

২০
X