পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০৭:৪৪ এএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০৯:৩৬ এএম
অনলাইন সংস্করণ

ফিতরার টাকা নিয়ে বিরোধ, আহত ২

দিনাজপুর জেলার ম্যাপ। ছবি : কালবেলা
দিনাজপুর জেলার ম্যাপ। ছবি : কালবেলা

দিনাজপুরের পার্বতীপুরে ফিতরার টাকা বিতরণ ও সংগ্রহ নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনায় দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মোমিনপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, মোমিনপুর ইউনিয়নে পশ্চিম শুকদেবপুর এলাকাবাসীর ফিতরার টাকা তুলে দীর্ঘদিন ধরে তা বিতরণ করে আসছিলেন একই গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুল খালেক মোল্লা। তবে গত কয়েক বছর যাবৎ টাকা বিতরণে তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে। তাই বিতর্ক এড়াতে এলাকাবাসীর পক্ষে একটি কমিটি গঠনের প্রস্তাব দেন স্থানীয় আব্দুস সবুর মোল্লা। এতে আব্দুল খালেক মোল্লা ক্ষিপ্ত হলে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয় যা বিরোধের সৃষ্টি করে।

এরই জেরে বৃহস্পতিবার বিকেলে বাজার করে বাড়ি ফেরার পথে পশ্চিম শুকদেবপুর কেন্দ্রীয় মসজিদের সামনে সবুরের ওপর হামলার ঘটনা ঘটে। আব্দুল খালেক মোল্লার নেতৃত্বে তার ছেলে রজব আলী এ হামলা চালায়। এতে মাথা ফেটে গুরুতর আহত হন আব্দুস সবুর মোল্লা। খবর পেয়ে তাকে উদ্ধারে এগিয়ে আসে হামলার শিকার হয় ছেলে মোস্তাক শাকিল শুভ। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। বর্তমান আহতরা সেখানে চিকিৎসাধীন।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুল খালেক মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওোযা যায়নি।

এদিকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পার্বতীপুর মডেল থানার ওসি চিত্ত রঞ্জন রায়।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রানার্সআপ হয়েও বীরের মর্যাদা, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা

হেফাজতের সঙ্গে আমাদের কোনো রাজনৈতিক সম্পর্ক নেই: ভূমি প্রতিমন্ত্রী

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের পূর্বাভাস

৯৬ মামলা: গ্রেপ্তার, জামিন, ফের গ্রেপ্তার সাহেদ

ফাইনাল খেলা দেখে ফেরার পর আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত

ম্যাচ চলাকালে কানাডার প্রধানমন্ত্রীর কাছে দাবানলের ধোঁয়ার ক্ষতিপূরণ চাইলেন ট্রাম্প

বিবাহবার্ষিকীর কয়েক ঘণ্টা পরই নিভে গেল সেনাসদস্যের প্রাণ

স্পেনের বিশ্বকাপ জয়ের পর ভাইরাল ঘানার ধর্মীয় নেতার ‘ভবিষ্যদ্বাণী’

রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার

১০

সড়ক সংস্কার কাজে দায়িত্ব অবহেলা, ৪ কর্মকর্তাকে শোকজ

১১

‘আমি জানতাম স্পেন জিতবে এবং অনায়াসেই জিতবে’

১২

এনজোর লাল কার্ডে আর্জেন্টিনার লজ্জার রেকর্ড

১৩

দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা

১৪

১১০৪ জনকে নিয়োগ দেবে বেসরকারি সংস্থা, আবেদন শেষ ২৫ জুলাই

১৫

অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ, বেতন ২৮ হাজার

১৬

মেসির অবসর নিয়ে জল্পনা, মুখ খুললেন স্কালোনি

১৭

১৪৬০ জনকে নিয়োগ দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, আবেদন শেষ ২১ জুলাই

১৮

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামালকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি

১৯

চাকরি দেবে এসিআই মোটরস, ২৪ বছর হলেই আবেদন

২০
X