কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

সড়কের অবস্থা ভালো, গাড়ির সংখ্যাও বেশি : সড়ক সচিব

গাজীপুরে গণমাধ্যমে কথা বলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী। ছবি : কালবেলা
গাজীপুরে গণমাধ্যমে কথা বলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী। ছবি : কালবেলা

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী বলেছেন, ঈদে অনেক লোক রাস্তায় নামে। তাদের যাত্রা নির্বিঘ্ন ও যানজট নিরসনে গতবারের চেয়ে এবার ভালো ব্যবস্থাপনা থাকবে। এবার সড়কের অবস্থা ভালো, গাড়ির সংখ্যাও বেশি।

শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে গাজীপুর জেলা প্রশাসন কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় সচিব এসব কথা বলেন। ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

লক্কড় ঝক্কড় মার্কা গাড়ি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা চাই না এ গাড়িগুলো রাস্তায় আসুক। ঈদে এমন পরিস্থিতি হয় মানুষ রাস্তায় পড়ে থাকে। গাড়ি পাচ্ছে না তখন কিন্তু নাছোড়বান্দা হয়ে সুযোগ দেওয়া হয়। কিন্তু এবার কঠোর হবো যেন এ গাড়িগুলো যেতে না পারে।

জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সঞ্চালনায় সওজ অধিদপ্তর প্রধান প্রকৌশলী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি, জেলা পুলিশ সুপার, গাজীপুর সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা, হাইওয়ে পুলিশসহ সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায়, আসন্ন ঈদুল ফিতর উদযাপনে সড়ক ও রেলযাত্রীদের সার্বিক সুবিধা-অসুবিধা মনিটরিং, সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনাসহ সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার নানা দিক আলোচনা হয় এবং ঈদের তিন দিন আগ থেকে পণ্য পরিবহনের ট্রাক বন্ধ থাকার ঘোষণা দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১০

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১১

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১২

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

১৩

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

১৪

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

১৫

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

১৬

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

১৭

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১৮

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১৯

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

২০
X