সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে কেনাকাটায় বের হন ১১ বন্ধু, পথে মারা গেল ৩

নিহতের স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা
নিহতের স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা

ঈদের কেনাকাটা করতে এগারো বন্ধু নাঙ্গলকোটের হাসানপুর রেলস্টেশন থেকে ট্রেনযোগে চট্টগ্রামের উদ্দেশে রওনা করে। ট্রেনে ওঠার আগে স্টেশন থেকে সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তারা। পথিমধ্যে ফেনী সদর উপজেলার পূর্ব ফাজিলপুর মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন ই-৩২(১) নং রেলগেটে ক্রসিংয়ে বালুবাহী ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের শাকতলা গ্রামের মৃত নুর হোসেনের ছেলে দীন মোহাম্মদ (২২), একই গ্রামের রুহুল আমিনের ছেলে রিফাত (১৭) ও ইয়াছিনের ছেলে মো. সাজ্জাদ হোসেন (১৭)।

এছাড়া দুর্ঘটনায় ট্রাকচালক মিজানুর রহমান ও সহকারী আবুল খায়ের এবং আশিক নামের এক যাত্রীসহ আরও তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

তবে রেলওয়ে পুলিশের দাবি, এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে দুজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহতদের বন্ধু কেফায়েত উল্যাহ বলেন, ঈদের কেনাকাটা করার জন্য চট্টগ্রাম যাওয়ার জন্য সেহরি খাওয়ার পর আমরা সকলে হাসানপুর স্টেশনে একত্র হই। শুক্রবার সকাল সাড়ে ৭টায় ট্রেনে উঠে আমরা ১১ জন চট্টগ্রামের উদ্দেশে রওনা হই। ফেনী স্টেশনে যাওয়ার পর আমরা সকলে ট্রেনের সিটে বসে পড়ি। স্টেশন ছাড়ার পর দ্বীন মোহাম্মদ, রিফাত ও সাজ্জাদ ট্রেনের ইঞ্জিনের সামনে গিয়ে বসে। ফেনীর ফাজিলপুর এলাকায় একটি বালুর ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে। এতে আমাদের তিন বন্ধুসহ কয়েকজন নিহত হয়েছে। পরে ট্রেনটি একটু সামনে গিয়ে দাঁড়ালে আমরা নেমে পড়ি এবং স্থানীয়দের সহযোগিতায় একটি মাইক্রোবাসে করে তিন বন্ধুর লাশ বাড়িতে নিয়ে আসি।

নিহত সাজ্জাদের বাবা ইয়াছিন বলেন, সেহরি খেয়ে তারা বেরিয়ে যায়। সকালে আমি ঘাস কাটতে মাঠে যাই। মাঠে থাকা অবস্থায় দুর্ঘটনার খবর পাই।

চিওড়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের জানান, আমার এলাকার বেশ কয়েকজন যুবক ও কিশোর ঈদের কেনাকাটা করতে একযোগে ট্রেনে করে চট্টগ্রাম যাচ্ছিল বলে শুনেছি। পথিমধ্যে ফেনীর ফাজিলপুর এলাকায় বালুবাহী ট্রাকের সঙ্গে ট্রেনের দুর্ঘটনা ঘটে। এতে আমার এলাকার তিনজন নিহত হয়েছে। বিকেলে তাদের জানাজা শেষে একই গোরস্থানে দাফন করা হয়েছে। তারা সকলে ওয়ার্কশপ ও বিভিন্ন দোকানে চাকরি করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ফেনী রেলওয়ে পুলিশের উপপরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, এই দুর্ঘটনায় চৌদ্দগ্রামের কেউ নিহত হওয়ার খবর তার জানা নাই। তবে দুর্ঘটনায় ট্রাকচালক ও সহকারীসহ তিনজন নিহত হয়েছে বলে তিনি জানান।

রেলওয়ের পুলিশের চট্টগ্রাম পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেন, দুর্ঘটনার খবরটি পেয়েছি। ঘটনাস্থলে ট্রাকচালক ও সহকারী এবং হাসপাতালে আরেক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ফেনী রেলওয়ের স্টেশন মাস্টার ইমাম উদ্দিন সেন্টু বলেন, বালুবাহী একটি ট্রাক রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কা লাগে। তবে ঢাকা-চট্টগ্রাম রুটে বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছারাই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘শিক্ষার্থী’

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১০

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১১

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১৩

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১৪

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৫

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৬

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১৭

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১৮

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৯

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

২০
X