ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্রের পতাকা আওয়ামী লীগ সঙ্কুচিত করেছে : প্রিন্স

মুক্তাগাছা বাজারে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সদ্য কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠিত। ছবি : কালবেলা
মুক্তাগাছা বাজারে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সদ্য কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠিত। ছবি : কালবেলা

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, দীর্ঘদিন পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটি সত্য কথা বলেছেন। গণতন্ত্রের পতাকা দিন দিন সঙ্কুচিত হয়ে আসছে বলেও মনের অজান্তেই হয়তো তিনি বলেছেন গণতন্ত্রের পতাকা রাতারাতি বিকশিত হবে না। গণতন্ত্রের পতাকা আওয়ামী লীগ সঙ্কুচিত করেছে। ওবায়দুল কাদের সাহেব ‘ফ্রুটিকা’ খেয়ে সত্য কথাটা আংশিকভাবে বলে ফেলেছেন।

শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে ময়মনসিংহের মুক্তাগাছা বাজারে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সদ্য কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা, আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ দেশে গণতন্ত্র, আইনের শাসন,নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে প্রিন্স বলেন, ডামি নির্বাচন করে, বিরোধী দলের ওপর নিষ্ঠুর দমন নিপীড়ন চালিয়ে গণতন্ত্রের পতাকা বিকশিত করা যাবে না। যদি গণতন্ত্রের পতাকা বিকশিত করতে চান, তবে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন, বিরোধী দলের ওপর দমন নিপীড়ন বন্ধ করে স্বাধীনভাবে রাজনীতি করবার সাংবিধানিক অধিকার ফিরিয়ে দিন। বিএনপির কথা চিন্তা না করে বাঘের পিঠ থেকে কি ভাবে নামবেন সেই চিন্তা করুন।

সরকার কে চালায়-এ প্রশ্ন রেখে এমরান সালেহ প্রিন্স বলেন, সেতুমন্ত্রী নিজেই জানেন না কে বা কারা মেট্ররেলের ভাড়ার ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের ঘোষণা দিয়েছে। তুঘলকি কান্ড চলছে চারদিকে, অদ্ভুত উটের পিঠে বাংলাদেশ। সরকারে রাজনৈতিক নিয়ন্ত্রণ নেই।

প্রিন্স আরও বলেন, আওয়ামী নেতারা বিএনপি নেতাদের শোবার ঘর, রান্না ঘরের খবর রাখেন, নিজের ঘরের খবর রাখেন না। আওয়ামী লীগ নিজেই একটা ভারতীয় পণ্য। তারা সবসময় প্রতিবেশী দেশের মুখাপেক্ষী হয়ে রাজনীতি করে। দিল্লীতে বৃষ্টি হলে ঢাকায় ছাতা ধরে। ৭ জানুয়ারি ডামি নির্বাচনের মতো জনগণ আওয়ামী লীগকেও বর্জন করছে। আওয়ামী লীগ জনগণের সমর্থনে নয়, ভারতের সমর্থনে ক্ষমতায় টিকে আছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজেই তা গর্ব করে বার বার বলছেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অন্যান্যের মধ্যে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা .মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে ‘বাজে অভিনেতা’ বলে কটাক্ষ করলেন অভিনেত্রী

তুরস্কের যৌথ উদ্যোগে ‘ড্রোন কারখানা’ নির্মাণ হচ্ছে বাংলাদেশে

বরিশালে থানা ঘেরাও, পুলিশ-স্বজন সংঘর্ষে আহত ৬

ফার্মেসি মালিককে হত্যায় ৭ জনের যাবজ্জীবন

কর্মস্থলে অনুপস্থিত, চাকরি গেল ৪ পুলিশ কর্মকর্তার

স্থানীয় নির্বাচনে ভোটকক্ষে ভোটার বাড়াল ইসি, গেজেট জারি 

শিক্ষার্থীকে উড়ন্ত বিমানে রেখেই ঝাঁপ দিয়ে প্রশিক্ষক পাইলটের আত্মহত্যা

চেকপোস্টের সামনে দুর্ধর্ষ ডাকাতি, জাপান ফেরা হলো না প্রবাসী পরিবারের

সুনামগঞ্জে আকস্মিক বন্যার আশঙ্কা, জরুরি কন্ট্রোল রুম চালু

প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় পরিবেশ পদক নিলেন ঢাবি প্রো ভিসি

১০

মার্কিন হামলা উপেক্ষা করে খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের সমাগম

১১

বসুন্ধরা শপিংমলে নিম্নমানের শিশুখাদ্য ও কসমেটিক বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

১২

আ.লীগ আমলে ক্রসফায়ারে নিহতদের তথ্য প্রকাশে লিগ্যাল নোটিশ

১৩

ফিফার নতুন নিয়মে ফাইনালে ওঠার পথ সহজ আর্জেন্টিনাসহ ৪ দলের

১৪

যুগ্মসচিব হলেন আরও ৭ কর্মকর্তা

১৫

সুনামগঞ্জে পর্যটক পরিবহনে সতর্কতা জারি

১৬

ব্রিটিশ রাষ্ট্রদূতকে জরুরি তলব ইরানের

১৭

সহকারী শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ

১৮

বিপুল ইয়াবাসহ মাদক চক্রের চার সদস্য গ্রেপ্তার

১৯

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ

২০
X