কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ১১:০৭ এএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে সড়কে নেই চিরচেনা যানজট, থাকছে বিশেষ ট্রেন

ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। ছবি : কালবেলা
ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। ছবি : কালবেলা

ঈদ যাত্রায় ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ। তবে স্বাভাবিক গতিতে চলছে গাড়ি। নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পেরে খুশি যাত্রীরা। সড়ক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, কমিউনিটি পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। এ ছাড়া যানজট নিরসনে তিনটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে প্রশাসন।

সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত সড়কে যানবাহনের চাপ দেখা গেছে। এতে চান্দনা চৌরাস্তায় উড়ালসেতুতে গাড়ি চলাচল করছে কিছুটা ধীর গতিতে। তবে এ মহাসড়কের অন্য অংশে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে।

যাত্রী ও চালকরা বলেছেন, ঈদের ছুটিতে বাড়ি ফিরতে গিয়ে কোথাও যানজটে পড়তে হয়নি। ফলে স্বাভাবিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন তারা।

এদিকে, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় গাড়ির চাপ বেড়ে গেছে। এতে চন্দ্রা ত্রিমোড় কেন্দ্রিক যানবাহনের জটলা রয়েছে। তবে যানজটের ভোগান্তি নেই।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মো. আলমগীর হোসেন বলেন, মহাসড়কে যানজট নিরসনে অতিরিক্ত পুলিশ কাজ করছে। এ ছাড়া সড়কে অবৈধ যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে নেওয়া হয়েছে নানামুখী উদ্যোগ। ফলে আমরা আশা করছি ঈদযাত্রায় মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবেন।

বিশেষ ট্রেনের ব্যবস্থা

তৈরি পোশাক শ্রমিকদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তিন দিন গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত তিনটি বিশেষ ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে প্রশাসন। গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও মিডিয়া সমন্বয়ক মো. হাসিবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা সহজ ও নিরাপদ করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। তারই অংশ হিসেবে গাজীপুরের বিভিন্ন শিল্প-কারখানায় কর্মরত শ্রমিকদের কথা বিবেচনা করে জয়দেবপুর থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত তিনটি বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকছে। আজ ৭ তারিখ ও আগামী ৮ ও ৯ এপ্রিল তিনটি বিশেষ ট্রেন রাত ১১টায় জয়দেবপুর স্টেশন থেকে দিনাজপুরের পার্বতীপুরের উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেনটি জয়দেবপুর থেকে ছেড়ে গিয়ে নাটোর, সান্তাহার, জয়পুরহাট, বিরামপুর, ফুলবাড়ী স্টেশন হয়ে সর্বশেষ দিনাজপুরের পার্বতীপুর জংশনে পৌঁছানোর সম্ভাব্য সময় ভোররাত ৫টা ৫৫ মিনিট। ট্রেনটিতে মোট আসন সংখ্যা থাকবে ৭১৬টি, যার মধ্যে প্রথম শ্রেণির রয়েছে ২৪টি। বরাদ্দকৃত সব টিকেট কেবলমাত্র অনলাইনে পাওয়া যাবে। আসনবিহীন টিকেট ট্রেন ছাড়ার দুই ঘণ্টা আগে জয়দেবপুর স্টেশন থেকে দেওয়া হবে বলে তিনি জানান।

আগামীকাল গাজীপুরের পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হবে। এতে সড়কে বাড়তি মানুষ ও গাড়ির চাপ বাড়তে পারে। এতে কিছুটা যানজটের শঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

১০

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

১১

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

১২

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

১৩

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

১৪

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১৫

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১৬

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১৭

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৮

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৯

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

২০
X