নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

আমৃত্যু আপনাদের সেবা করতে চাই : এমপি সৌরেন

সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্তী সৌরেন বস্ত্র বিতরণ করছেন। ছবি : কালবেলা
সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্তী সৌরেন বস্ত্র বিতরণ করছেন। ছবি : কালবেলা

নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপু) আসনের সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্তী সৌরেন বলেছেন, আমি আপনাদের এমপি, আপনাদের কারণেই এমপি হয়েছি। তাই আমৃত্যু আপনাদের সেবা করতে চাই, সহযোগিতা করতে চাই। আমি সবার মুখে হাসি ফোটাতে চাই। আমার কোনো চাওয়া নেই।

সোমবার (৮মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনব্যাপী বদলগাছীতে দুস্থদের মাঝে ব্যক্তিগত ও প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৌরেন বলেন, আপনারা শুধু শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি যেন দীর্ঘদিন বেঁচে থাকেন। কারণ শেখ হাসিনার হাতে এই দেশ আছে যতদিন, দেশের জনগণ শান্তিতে থাকবে ততদিন। শেখ হাসিনার কারণে সারা পৃথিবী এখন এই বাংলাদেশকে চেনে।

তিনি বলেন, আমি বসে নেই, আপনাদের জন্য কাজ করছি। অনেক কুচক্রী মহল, ভণ্ড, দালাল আছে। তারা আমার কাছে আসার চেষ্টা করবে। আমি জায়গা না দিলে তারা কুৎসা রটাবে। এদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এদের কথায় আপনারা বিভ্রান্ত হবেন না।

এ সময় লাঠি হাতে এসেছিলেন ৭০ বছরের ফিরোজা বেগম। তিনিসহ অনেকে খুশি হয়ে বলেন, ঈদের দিন নতুন এই পোশাকটি পরতে পারব। আমরা এমপিসহ প্রধানমন্ত্রীর জন্য দোয়া করব, তারা যেন সবসময় অসহায়দের পাশে থাকেন।

বদলগাছী উপজেলা আ. লীগের পার্টি অফিস প্রাঙ্গণে বিকেলে প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে তিনশ অসহায় ও দরিদ্রদের মাঝে বস্ত্র হিসেবে শাড়ি, ত্রিপিস, প্যান্ট, শার্ট, টি-শার্ট ও পাঞ্জাবি বিতরণ করেন।

এর আগে দুপুরে বালুভরা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ব্যক্তিগত তহবিল থেকে ও ৮টি ইউনিয়নের আনিছুর মেম্বারসহ স্ব স্ব প্রতিনিধির মাধ্যমে ৩ হাজার অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন তিনি।

আবুল হোসেন হাশেমের সভাপতিত্বে ও সাজুর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমপির সহধর্মিণী রক্তিমা চক্রবর্তী, বালুভরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সুকমল কর্মকার, বীর মুক্তিযোদ্ধা হাশেম আলী, সনৎ কুমার চক্রবর্তী, রিপন চৌধুরী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে ১২ রেকর্ড গড়ার সুযোগ মেসির, বিশ্বমঞ্চে ঝলক দেখার অপেক্ষায় গোটা দুনিয়া

দায়বদ্ধতা থেকে কার্যকর প্রভাবের বার্তায় ‘সাসটেইনাবিলিটি সামিট’ অনুষ্ঠিত

ঢাবিতে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন’ গ্রন্থের মোড়ক উন্মোচন

উগান্ডায় স্কুলবাস দুর্ঘটনায় নিহত বেড়ে ২৪

যত ট্রল-অপবাদই আসুক, দায়িত্ব থেকে বিচ্যুত হব না: শিক্ষামন্ত্রী

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার সেমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

ঢাকা কলেজে আর্জেন্টিনা সমর্থকদের গরু ভোজের আয়োজন 

জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: সাংহাইয়ে আইসিটি মন্ত্রী

নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’, তার স্থান আন্তর্জাতিক অপরাধ আদালতে: মামদানি

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় নিহতের সংখ্যা কত, জানাল ইরান

১০

জাতীয় স্কুল বিজ্ঞান শিক্ষক সম্মেলন: বিজ্ঞান শিক্ষার মানোন্নয়নে নতুন প্রত্যয়

১১

শেষ ম্যাচের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ

১২

২৪ ঘণ্টার ব্যবধানে একই উপসর্গে ২ ভাইয়ের রহস্যজনক মৃত্যু

১৩

তারেক রহমানের সঙ্গে রংপুর বিভাগের বিএনপি নেতাদের বৈঠক  

১৪

গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: শফিকুর রহমান

১৫

দীর্ঘমেয়াদে চসিক মেয়র পদে থাকতে চান না শাহাদাত হোসেন

১৬

ইরানি জাতি আগের চেয়ে এখন আরও বেশি ঐক্যবদ্ধ: বাঘায়ি

১৭

বরযাত্রী ফেরার পথে দুর্ঘটনায় নিহত ২, আইসিইউতে কনে, হাত ভাঙল বরের

১৮

আগস্টে ‘প্রবাসী কার্ড’র পরীক্ষামূলক প্রকল্প চালু করবে সরকার

১৯

যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে ইসলামাবাদ সমঝোতা স্থগিত করল ইরান

২০
X