সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪, ১১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বাড়তি ভাড়া নিয়ে বাগবিতণ্ডায় যাত্রীদের মারধরে চালক ও হেল্পার নিহত

বাসের ভেতর ভাড়া নিয়ে বাগবিতণ্ডা। ছবি : সংগৃহীত
বাসের ভেতর ভাড়া নিয়ে বাগবিতণ্ডা। ছবি : সংগৃহীত

বাড়তি ভাড়া চাওয়া নিয়ে যাত্রী ও বাস চালকের মধ্যকার বাগবিতণ্ডাকে কেন্দ্র করে যাত্রীদের মারধরে একটি ইতিহাস পরিবহন বাসের চালক ও সুপারভাইজারের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার ইপিজেড বাসস্ট্যান্ড এলাকায় এ মারধরের ঘটনা ঘটে। পরে গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, ইতিহাস পরিবহনের চালক সোহেল রানা বাবু (২৬) ও একই বাসের সুপারভাইজার হৃদয় (৩০)।

এ ব্যাপারে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদুর রহমান কালবেলাকে বলেন, বাড়তি ভাড়া চাওয়াকে কেন্দ্র করে যাত্রীদের মারধরের শিকার হয়ে দুই পরিবহন শ্রমিক গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১০

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১১

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১২

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৩

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৪

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৫

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৬

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৭

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৮

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৯

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

২০
X