শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বরগুনা জেলা প্রতিনিধি:
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ০৪:৫৮ এএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০৮:৫৩ এএম
অনলাইন সংস্করণ

বরগুনায় ২২০ কেজি হরিণের মাংস উদ্ধার, আটক ৩

উদ্ধার করা হরিণের মাংস ও আটক কারবারীরা। ছবি : কালবেলা
উদ্ধার করা হরিণের মাংস ও আটক কারবারীরা। ছবি : কালবেলা

বরগুনায় ২২০ কেজি হরিণের মাংসসহ তিনজনকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার (০৮ এপ্রিল) জেলার পাথরঘাটা উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পাথরঘাটা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার এম ফিরোজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সোমবার সকালে উপজেলার হরিনঘাটা ইকোপার্ক এলাকার বিষখালী কোস্টগার্ডের বিশেষ অভিযান চালিয়ে নদীতে একটি ইঞ্জিনচালিত একটি ট্রলার থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে তিনটি হরিণের মাথা ও ২২০ কেজি মাংস উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাংস ও হরিণের মাথাসহ আটককৃতদের পাথরঘাটা বন বিভাগে হস্তান্তর করা হয়েছে।

আটকরা হলেন পাথরঘাটা উপজেলার চরদুয়ানী তাফালবাড়িয়ার ৮ নম্বর ওয়ার্ডের আলী হোসেনের ছেলে আফজাল হোসেন (৪৫), আব্দুল হকের ছেলে হারুন (৩৫), আব্দুল করিম হাওলাদারের ছেলে আব্দুল মান্নান (৫৫)।

আটক আফজাল হোসেন জানান, গত পাঁচ দিন আগে পাথরঘাটার বলেশ্বর নদীতে মাছ শিকারের জন্য বের হন তারা। পরপর দুদিন মাছ না পেয়ে মাঝি আবুল বাশারের নির্দেশে সুন্দরবন প্রবেশ করে হরিণ শিকার করে তারা। সেখান থেকে দশটি হরিণ শিকার করে মাংস নিয়ে সোমবার সকালে বিষখালি নদী হয়ে পাথরঘাটার দিকে আসেন তারা। পরে কোস্টগার্ডের ধাওয়া খেয়ে রশিদ শিকদারের ছেলে আবুল বাসার মাঝি ও সাহাদাত হোসেন পালিয়ে যায়।

পাথরঘাটা বিসিজি কন্টিনজেন্ট কমান্ডার ফিরোজ্জামান জানান, পাচার করার উদ্দেশ্যে একটি চক্র ট্রলারযোগে সুন্দরবন থেকে হরিণের মাংস নিয়ে বিষখালি নদী দিয়ে পাথরঘাটায় আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিষখালী নদীতে অবস্থান নেন তারা। সকাল ১০টার দিকে চোরাকারবারিরা কোস্ট গার্ড সদস্যদের দেখে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। পরে ধাওয়া করে হরিণঘাটা ইকোপার্কের দক্ষিণে বিষখালী নদী থেকে তিনটি হরিণের মাথা ও ২২০ কেজি মাংসসহ তাদের আটক করা হয়। এ সময় সাথে থাকা আরও দুজন কৌশলে পালিয়ে যায়।

হরিণঘাটা বনবিভাগের বিট কর্মকর্তা আব্দুল হাই জানান, উদ্ধার হওয়া তিনটি মাথা ও ২২০ কেজি হরিণের মাংস বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। মাংসগুলো বিকেল পাঁচটায় আদালতের নির্দেশে মাটি চাপা দেয়া হয়েছে। এছাড়াও আটককৃতদের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা দিয়ে পাথরঘাটা থানায় সোপর্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১০

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১১

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১২

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৩

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৪

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৫

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৬

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৭

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৮

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৯

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

২০
X