বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৪, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

নেতাকর্মীদের ঈদ উপহার দিলেন সাবেক ছাত্রলীগ নেতা নাইম

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাইম হাসানের পক্ষে নেতাকর্মীদের ঈদ উপহার দেওয়া হয়। ছবি : কালবেলা
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাইম হাসানের পক্ষে নেতাকর্মীদের ঈদ উপহার দেওয়া হয়। ছবি : কালবেলা

হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুরে ঈদুল ফিতর উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঈদ উপহার দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাইম হাসান।

উপজেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীদের ঈদের উপহার হিসেবে সাড়ে ৫০০ পাঞ্জাবি ও ১০০ শাড়ি উপহার দেন তিনি।

চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহজাহান শামী ও সাধারণ সম্পাদক সায়েম তালুকদার বিভিন্ন ইউনিয়নে গিয়ে দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে কর্মীদের হাতে তুলে দেন এসব উপহার।

উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহজাহান শামী কালবেলাকে বলেন, নাইম ভাইয়ের পক্ষ থেকে তৃণমূল নেতাকর্মীদের উপহার পৌঁছে দিতে পেরে নিজেরও ভালো লাগছে। উপহার পেয়ে নেতাকর্মীদের হাসিটা দেখে মন ভরে যায়।

সাধারণ সম্পাদক সায়েম তালুকদার বলেন, এই প্রথম কোনো নেতার পক্ষ থেকে তৃণমূল নেতাকর্মীদের উপহার দেওয়ায় নেতাকর্মীরা ইতিবাচক হিসেবে দেখছেন। আমার জানামতে এর আগে কেউ এমন উপহার দেয়নি। উপহার পেয়ে নেতাকর্মীরা নাইম ভাইকে ধন্যবাদ জানিয়েছেন।

মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন বলেন, নাইম হাসানের পক্ষ থেকে আমি আমার নারী নেত্রীদের ঈদের উপহার দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। কারণ তৃণমূলের এসব নেত্রীরা সবসময়ে অবহেলিত থাকে। তাদের কেউ স্মরণ করে না। ধন্যবাদ জানাই নাইম হাসানকে।

দেওরগাছ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সত্যেন্দ্র দেব বলেন, চুনারুঘাটে এই প্রথম কোনো নেতা তৃণমূল নেতাকর্মীদের উপহার দিলেন। আমার জানামতে কোনো নেতা এভাবে তৃণমূল নেতাকর্মীদের দেয়নি। আমি তাকে ধন্যবাদ জানাই আমার ইউনিয়নের নেতাদের ঈদ উপহার দেওয়ার জন্য। তৃণমূল নেতাকর্মীদের এভাবে ঈদের উপহার দেওয়ায় তারা নাইম হাসানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X