শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৪, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

হাতের ছোঁয়ায় নান্দনিক সামগ্রী

লালমনিরহাটের কালীগঞ্জে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। ছবি : কালবেলা
লালমনিরহাটের কালীগঞ্জে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। ছবি : কালবেলা

প্রথমে পুকুর, নদী বা খালবিলের পরিষ্কার এঁটেল মাটি আনা হয়। তারপর মাটি পরিষ্কার করে তা থেকে কণা সরানো হয়। পরে চাকে মাটি দেওয়া হয়। কাঠের তৈরি মাস্তুল ঘুরিয়ে নান্দনিক ডিজাইন করে রোদে শুকাতে দেওয়া হয়। একপর্যায়ে পোড়ানো হয় আগুনে। এভাবেই তৈরি হয় মাটির বিভিন্ন আকৃতির তৈজসপত্র।

মৃৎশিল্পীরা দিনরাত পরিশ্রম করে নিপুণ হাতে তৈরি করেন মাটির জিনিসপত্র। এক সময় মাটির হাঁড়ি, কলস, থালা, পিঠার ছাঁচ, ধুনচিসহ নানা সামগ্রীর কদর ছিল। সাংসারিক কাজে এসব ব্যবহার হতো। মাটির পাত্রে ভাত রান্না থেকে শুরু করে পানি পান ছিল নিত্যদিনের দৃশ্য।

প্রযুক্তির ছোঁয়ায় কাচ, সিরামিক, অ্যালুমিনিয়াম ও প্লাস্টিক পণ্যের দৌরাত্ম্যে কমেছে মৃৎপণ্যের কদর। তবুও পৈতৃক পেশা ধরে রেখেছেন মৃৎশিল্পীরা। তাদের হাতের নিপুণ ছোঁয়ায় এখনো মাটি থেকে তৈরি হচ্ছে নান্দনিক সামগ্রী।

বৈশাখী মেলা ও উৎসবকে সামনে রেখে মৃৎ শিল্পীরা মাটির সামগ্রী তৈরি কাজে ব্যস্ত সময় পার করছেন। বৈশাখী মেলায় মাটির জিনিসপত্রের কদর থাকে। কুমার পরিবারের নারী ও পুরুষ সদস্যরা মিলে মাটির এসব জিনিসপত্র তৈরিতে ব্যস্ত সময় পার করছেন।

লালমনিরহাটে কালীগঞ্জ উপজেলা কাকিনা ইউনিয়নে কুমার পাড়া পাল বাড়িতে বৈশাখীর মেলা ঘিরে তৈরি করছেন হাতি, ঘোড়া, গরু, খরগোস, পাখি, ব্যাংক, পুতুল, ও হাড়ি-পাতিল। হাতে তৈরি এসব কাঁচা মাটির জিনিসপত্র রোদে শুকানো হচ্ছে। পরে আগুনে পুড়িয়ে রং করা হচ্ছে। বাংলা নববর্ষকে ঘিরে নির্ঘুম ব্যস্ত সময় পার করছেন জেলার মৃৎশিল্পীরা।

বিজ্ঞানের অগ্রগতি আর প্রযুক্তির উন্নয়নের যাঁতাকলে নিষ্পেষিত হচ্ছে কুমারদের জীবন। পূর্বপুরুষের পেশার মর্যাদা ও বাঙালির ঐতিহ্য ধরে রাখতে এখনো সংগ্রাম করছেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

১০

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

১১

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

১২

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

১৩

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

১৪

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থী আটক

১৭

পাবিপ্রবির নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

৯ দিন আত্মগোপনে থাকার পর ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৯

ম্যারাডোনা থেকে মেসি: বাংলাদেশে কেন আর্জেন্টিনার ফুটবল নিয়ে এত উন্মাদনা

২০
X