খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৪, ১২:৫৬ এএম
অনলাইন সংস্করণ

বাবাকে ছুরিকাঘাতের চেষ্টা, ছেলে কারাগারে

অভিযুক্ত মজিবর রহমান। ছবি: সংগৃহীত
অভিযুক্ত মজিবর রহমান। ছবি: সংগৃহীত

দিনাজপুরের খানসামায় মাদকাসক্ত অবস্থায় বাবাকে ছুরিকাঘাতের অভিযোগে মজিবর রহমান (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে পরিবার। পরে ওই যুবককে কারাগারে পাঠানো হয়।

শুক্রবার (১২ এপ্রিল) সকালে উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের পূর্ব বাসুলী এলাকায় এ ঘটনাটি ঘটে।

অভিযুক্ত মজিবর রহমান ঐ এলাকার ৮০ বছর বয়সী সাবান আলী ছেলে। সে একটি বেসরকারি এনজিওতে কর্মরত।

থানা পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মাদকাসক্ত অবস্থায় সাবান আলীর ছেলে মজিবর রহমান বাবাকে গালাগার করতে থাকে। ছেলের এমন আচরণ সহ্য করতে না পেরে প্রতিবাদ করেন বাবা। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক-বির্তকের এক পর্যায়ে মজিবর ছুরি দিয়ে তার বাবাকে আঘাত করার চেষ্টা করে। এতে সাবান আলী গুরুতর আহত হন। এই সময় প্রতিবেশী শাহিন ইসলাম ও অবিল আলী এগিয়ে আসলে তাদেরকেও ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

পরে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে খানসামা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মজিবরকে থানায় নিয়ে আসে। শনিবার (১৩ এপ্রিল) তাকে আদালতে পাঠানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী কালবেলাকে বলেন, মজিবর দীর্ঘদিন থেকে মাদক সেবন করে অস্বাভাবিক আচরণ করে আসছে। এতে প্রায় সময়ই তাদের পরিবারে ঝগড়াঝাটি হয়। স্থানীয় লোকজন এগিয়ে না আসলে তার বাবা বড় দুর্ঘটনার কবলে পড়তো। এদের বিরুদ্ধে প্রশাসন ও পুলিশের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

অভিযুক্ত ছেলের বাবা সাবান আলী কালবেলাকে বলেন, ‘এমন ছেলের হাতে কোনো বাবা নিরাপদ নয়। তাই সংশোধনের সুযোগ দিতে থানা পুলিশে খবর দিয়ে ধরিয়ে দিয়েছি। পরিবারের পক্ষ থেকে জামিন না চাওয়ায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

বিষয়টি নিশ্চিত করে থানার ওসি মোজাহারুল ইসলাম কালবেলাকে বলেন, খবর পেয়ে বাবাকে ছুরিকাঘাতের চেষ্টার খবরে মাদকাসক্ত অবস্থায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। পরে ১৫১ ধারায় তাকে আদালতে তোলা হয়। সেইসঙ্গে মাদক নির্মূলে সকলের সহযোগিতা চান তিনি।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১০

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১১

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১২

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১৩

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৪

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৫

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৬

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৭

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৮

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৯

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

২০
X