পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ভোটের মাঠে নেমে হঠাৎ সরে দাঁড়াল জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। গ্রাফিক্স : কালবেলা

হাইকোর্টের দেওয়া রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলসহ নানা কারণে দলটি এতদিন নির্বাচন থেকে দূরে ছিল। তবে রংপুরের পীরগাছায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হঠাৎ মাসখানেক আগে ভোটের মাঠে নেমেছিলেন জামায়াতের নেতারা।

গত এক মাস ধরে রংপুর মহানগর জামায়াতের আমীর এ টি এম আজম খান চেয়ারম্যান পদে, পীরগাছা উপজেলা জামায়াতের আমীর মোস্তাক আহমদ ভাইস চেয়ারম্যান পদে ও উপজেলা জামায়াতের সাবেক আমীর মোত্তালেব হোসেনের স্ত্রী মুনঝুরী বেগম মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে পোস্টার, লিফলেট, গণসংযোগের মাধ্যমে জানান দিচ্ছিলেন। এমনকি ভাইস চেয়ারম্যান পদের দুই প্রার্থী মনোনয়নপত্র দাখিলও করেছেন। তবে রোববার (১৪ এপ্রিল) সন্ধ্যার পর হঠাৎ গুঞ্জন ওঠে জামায়াত এই নির্বাচনে অংশগ্রহণ করছে না।

এ বিষয়ে জানতে রংপুর মহানগর জামায়াতের আমীর এ টি এম আজম খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কালবেলাকে জানান, দলের হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী তারা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করছেন না। ভাইস চেয়ারম্যান পদে যে দুজন মনোনয়ন দাখিল করেছেন তারাও দলের সিদ্ধান্ত মোতাবেক মনোনয়ন প্রত্যাহার করবেন।

এদিকে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১ম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন (১৫ এপ্রিল) পর্যন্ত পীরগাছা উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান পদে যারা মনোনয়ন দাখিল করেছেন তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. তছলিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফুল হক লিটন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক মো. মনোয়ারুল ইসলাম এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও উপজেলা সভাপতি আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাফর ইকবাল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মো. ফরহাদ হোসেন, উপজেলা জামায়াতের আমীর মোস্তাক আহমদ, আওয়ামী লীগের সাবেক এমপি মরহুম শাহ আব্দুর রাজ্জাকের নাতি শাহ মো. শারেখ খন্দকার জয়, পল্লীবিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক আব্দুর রহিম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা জাতীয় পার্টির সভানেত্রী মোছা. তানজিনা আফরোজ, জামায়াত নেতার স্ত্রী মোছা. মুনঝুরী বেগম, মোছা. শারমিন আক্তার, মোছা. মাহমুদা খাতুন, মোছা. রেহেনা বেগম, মোছা. ইসরাত জাহান মনোনয়নপত্র দাখিল করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একের পর এক হরমুজ পাড়ি দিল ইরান-সংশ্লিষ্ট জাহাজ

সাভারে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী আটক

বাংলাদেশের মানুষ আমাদের সবসময়ই চমকে দেয়: স্কালোনি

পাবনায় ৫৪৯ বোতল ফেনসিডিলসহ কারবারি আটক

‘অপরাধী সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়া আপনার ইমানি দায়িত্ব’

বিশ্ববাজারে টানা ঊর্ধ্বগতির পর কমলো স্বর্ণের দাম

দুই দশকের বেশি সময় পর ইরাক ছাড়ছে মার্কিন সেনারা

বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে করিম-বানু ফাউন্ডেশন

সবুজ দেশ গড়তে প্রত্যেক শিক্ষার্থীকে গাছের চারা রোপণের আহ্বান প্রধানমন্ত্রীর

রাজশাহীতে সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

১০

নদীভাঙনে বিলীন হচ্ছে ঘর-জমি, আতঙ্কে হাজারো মানুষ

১১

ঢাকা-মালের সম্পর্কের নতুন দিগন্ত: এমএনইউতে হাইকমিশনারের বই উপহার

১২

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক, জাতীয় পতাকা অর্ধনমিত

১৩

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে প্রতিশোধমূলক অভিযান চলবে: ইরান

১৪

 মেহেদী হাসান ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত

১৫

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৬

চবিতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

১৭

বিয়ন্সে-রিয়ানার যুগলবন্দিতে কাঁপল নিউইয়র্ক

১৮

বন্যায় আটকে পড়া বন্ধুর খোঁজে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৯

আসামির মোবাইল গায়েবের অভিযোগ ওসির বিরুদ্ধে

২০
X