কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

অষ্টমীর স্নান করতে এসে মারা গেলেন পুরোহিত

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের পাড়ে অষ্টমীর স্নানোৎসব পালন করতে এসে রশিক চাঁদ ঠাকুর নামে এক পুরোহিতের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পুরোহিত রশিক চাঁদ ঠাকুর লালমনিরহাটের মোগলহাট এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সোমবার রাত ১০টার দিকে ব্রহ্মপুত্রের পাড়ে স্নান করতে আসা ওই পুণ্যার্থী পুরোহিত হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরে লোকজন তাকে উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শারমিন আক্তার বলেন, সোমবার রাত ১০টার দিকে মৃত অবস্থায় এক পুরোহিতকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পরে স্বজনরা হাসপাতাল থেকে মরদেহ নিয়ে গেছেন।

চিলমারী মডেল থানা পুলিশের ওসি মো. মোজাম্মেল হক কালবেলাকে বলেন, পুরোহিত মারা যাওয়ার খবর শুনেছি। সেটি নিশ্চিত হতে হাসপাতালে লোক পাঠানো হয়েছে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১০

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

১১

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

১২

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১৩

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১৪

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১৫

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১৬

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১৭

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১৮

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

১৯

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

২০
X