রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

রাঙামাটিতে জলকেলিতে বর্ণিল মারমাদের সাংগ্রাই

রাঙামাটিতে বর্ষবরণে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব অনুষ্ঠিত। ছবি : কালবেলা
রাঙামাটিতে বর্ষবরণে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব অনুষ্ঠিত। ছবি : কালবেলা

রাঙামাটিতে বর্ষবরণে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি মারমা সাংস্কৃতিক সংস্থার (মাসস) আয়োজনে মারী স্টেডিয়ামে এ অনুষ্ঠান হয়। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল থেকে এই উৎসবকে কেন্দ্র করে জেলার বিভিন্ন উপজেলা থেকে মারমাসহ নৃ-তাত্ত্বিক জাতিগোষ্ঠীর মানুষেরা এই অনুষ্ঠানস্থলে যোগ দিতে থাকে। দুপুর গড়াতে অনুষ্ঠানস্থলটি পাহাড়ি বাঙালির মিলন মেলায় পরিণত হয়।

দুপুরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ও সাংগ্রাই উদযাপন পরিষদের সভাপতি অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা। আরও অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান প্রমুখ। সাংগ্রাই উৎসবের উদ্বোধন করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার।

আলোচনা সভায় বক্তারা বলেন, সবাই মিলেমিশে আমরা একসঙ্গে উৎসব উদযাপন করছি, এই সাংগ্রাই উৎসব পাহাড়ি বাঙালির মিলন মেলায় পরিণত হয়েছে। এটাই আমাদের ঐতিহ্য। সব অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির প্রতিরোধের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।

আলোচনা সভা শেষে মারমাদের একটি বইয়ের মোড়ক উন্মোচন করা, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেওয়া হয় এবং মারমাদের ঐতিহ্যবাহী ঘণ্টা বাজিয়ে জলকেলি বা পানিখেলার উদ্বোধন করা হয়।

পরে মারমা তরুণ-তরুণীরা একে অপরের গায়ে জল ছিটিয়ে পুরোনো বছরের সব গ্লানি, দুঃখ-দুর্দশা কাটিয়ে নতুন বছরকে স্বাগত জানান।

দুপুর থেকে শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের ঐতিয্যবাহী গান ও নাচ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান যা চলবে সন্ধ্যা পর্যন্ত।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১০

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১১

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১২

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১৩

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৫

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৬

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৭

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১৮

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

১৯

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

২০
X